আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

গণধর্ষণ মামলায় সাময়িক স্বস্তি কৈলাসের, মিলল আগাম জামিন

নিজস্ব প্রতিনিধি: গণধর্ষণ মামলায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে আগাম জামিন পেলেন। ২৫ অক্টোবর পর্যন্ত সাময়িক স্বস্তি পেলেন কৈলাস।

২০১৮ সালে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। মহিলার অভিযোগ অনুযায়ী, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ভবানীপুরের বাড়িতে তাকে ডেকে গণধর্ষণ করিয়েছে। চলতি মাসের পয়লা তারিখ বিচারপতি বিবেক চৌধুরী নির্দেশ দিয়েছিলেন, নিম্ন আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে। আর এই মামলাতেই আগেভাগে জামিন পাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি কৌশিক চন্দ্রর ডিভিশন বেঞ্চ জানায়, পুলিশ তদন্ত চালিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করা যাবে না এখন।

এদিন কৈলাস বিজয়বর্গীয়র আইনজীবী মহেশ জেঠমালানি জানান, মহিলা গণধর্ষণের অভিযোগ এনেছেন, অথচ কোনও মেডিক্যাল রিপোর্ট নেই। এ থেকেই স্পষ্ট এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আরও দুই অভিযুক্ত জিষ্ণু বসু ও প্রদীপ জোশির আইনজীবী পারমজিত সিং পাটয়ালিয়াও একই দাবি করেন। যদিও সরকারি আইনজীবী মনে করিয়ে দেন, গণধর্ষণের মতো বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক নয়। তাঁর কথায়, ‘তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার কোনও অভিযোগ আনেনি। নির্যাতিতা মহিলা নিজে অভিযোগ করেছেন। তার পরেও কীভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা যায়?’

Published by:

Share Link:

More Releted News:

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ