Loading live market data...
Loading active stocks...
Connecting...

গীতাপাঠের দিনই টেট, পরীক্ষার্থীদের জন্য বাড়তি বাস চালাবে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ কণ্ঠে গীতাপাঠের কর্মসূচির দিনই আয়োজিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা। আগামী ২৪ ডিসেম্বর রাজ্যের প্রাথমিকে টেট পরীক্ষা। তাই  সেদিন যাতে পরীক্ষার্থীদের কোন অসুবিধা না হয় তার জন্য সর্বদা চেষ্টা করে চলেছে রাজ্যের পরিবহন দফতর। ইতিমধ্যেই পরীক্ষার দিন যাতে পরীক্ষার্থীদের সুবিধার্থে  পরিবহণ দপ্তরকে বাড়তি বাসের ব্যবস্থা করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

গত ১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বরই নির্ধারিত হয়েছে টেট পরীক্ষার দিনক্ষণ। সোমবার এই পরিবর্তিত দিন ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।  পর্ষদের এক কর্মকর্তা জানিয়েছেন, এর আগেও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট হয়েছিল ব্রিগেড সমাবেশের দিন। তাতে কোনও সমস্যা হয়নি। অবশ্য নেট-এর পরীক্ষার্থীর তুলনায় টেট-এর পরীক্ষার্থীর সংখ্যা বহুগুণ বেশি। তবে, তাতে কোনও সমস্যা হবে না।

তবে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গীতাপাঠের অনুষ্ঠানের জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর লোকসমাগম হবে বলেই মনে করা হচ্ছে। তার জেরে প্রভাব পড়তে পারে যাতায়াত ব্যবস্থায়। তাই  সেকথা মাথায় রেখে লালবাজারকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। তবে পর্ষদের তরফে জানানো হয়েছে, গত বছরের  থেকে ২০২৩ সালে  পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কম। তবে সেইসকল পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সর্বদা চেষ্টা করছে রাজ্যের প্রশাসন।  

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত