৩৩২ নয়, কলকাতার বয়স আড়াই হাজারেরও বেশি

এএসআই কর্তৃপক্ষের দাবি, কলকাতার বয়স ৩৩২ বছর নয়, আড়াই হাজার বছরেরও বেশি। যিশুখ্রিস্টের জন্মের আগেও কলকাতায় বসবাস করত মানুষ।  

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিনের জানা আজ গেল মিথ্যা হয়ে। ৩২ বছর আগে ১৯৯০ সালে বেশ ধূমধাম করে উদযাপিত হয়েছিল ‘কল্লোলিনী তিল্লোত্তমা’ শহর কলকাতার(Kolkata) ৩০০ বছরের মুহুর্ত। সেই হিসাবে ২০২২ সালে দাঁড়িয়ে থাকা কলকাতার বয়স হওয়া উচিত ৩৩২ বছর। এই অবধি তো ঠিকই ছিল। কিন্তু সেই হিসাব এবার বদলে যেতে চলেছে। সৌজন্যে দমদম(Dumdum) ক্লাইভ হাউসে(Clive House) প্রত্নতাত্ত্বিক খননকার্য চালিয়ে পাওয়া আড়াই হাজার বছর আগেকার সভ্যতার নিদর্শন(Archaeological Value)। আর তা দেখিয়েই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই(ASI) কর্তৃপক্ষের দাবি, কলকাতার বয়স ৩৩২ বছর নয়, আড়াই হাজার বছরেরও বেশি। যিশুখ্রিস্টের জন্মের আগেও কলকাতায় বসবাস করত মানুষ।  

দমদমের ক্লাইভ হাউস দীর্ঘদিন ধরেই কার্যত ভগ্ন পোড়ো বাড়ি হয়ে পড়েছিল। একসময় তা এএসআই অধিগ্রহণও করে। কিন্তু অধিগ্রহণ করেই তাঁরা ক্ষান্ত হননি। কেননা এর আগেও দমদমে ক্লাইভ হাউসের আশেপাশে মাটি খুঁড়লেই নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলেছিল। এবার কিন্তু এএসআই কোমর বেঁধে নামে। আর তাঁদের গবেষণামূলক খননকার্যেই উঠে আসে অসংখ্য প্রাচীন সামগ্রী যা আড়াই হাজার বছরেরও বেশি প্রাচীন। আর এইসব সামগ্রীই বলে দিচ্ছে কলকাতার বয়স আড়াই হাজারেরও বেশি পুরাতন। এএসআই কর্তৃপক্ষের দাবি, ইতিহাসের ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। অনেক দেশে প্রত্নতাত্ত্বিক নমুনা থেকেই নতুন ইতিহাস লেখা হয়েছে।

কলকাতার প্রাচীনত্ব নিয়ে গবেষণা অবশ্য এই প্রথম নয়। কার্যত সে কাজ বহু আগেই শুরু করেছিলেন ব্রিটিশ গবেষকরা। কিন্তু তাঁরা দাবি করেছিলেন, সমুদ্রের কাছাকাছি থাকা এই এলাকার ইতিহাস বেশি পুরনো নয়। ইউরোপীয়দের আগমনের আগে কলকাতা ছিল জল-জঙ্গলে ঘেরা একটি জায়গা। তবে এই দাবি বেশিদিন ধোপে টেকেনি। বিংশ শতাব্দীর প্রথমভাগে একদল বাঙালি গবেষক মতামত দিয়েছিলেন, আদি-মধ্য যুগের শেষ দিক থেকেই কলকাতায় মানব সভ্যতার অস্তিত্ব ছিল। যদিও জোরালো প্রমাণ না মেলায় সেই মতামত গ্রাহ্য হয়নি। ১৯৯৭-৯৮ সালে কলকাতার বেথুন কলেজে মাটির তলা থেকে বেশ কিছু প্রত্নতত্ত্ব সামগ্রী উদ্ধার হয়েছিল। সেগুলি বিশ্লেষণ করে জানা যায়, সেখানে ষষ্ঠ-সপ্তম শতকেও ছিল মানব সভ্যতা। কিন্তু এএসআই সাম্প্রতিক কালে দমদমের ক্লাইভ হাউসের পাশে থাকা ঢিপিতে খননকার্য চালায়। আর তাতেই পাওয়া নানা সামগ্রী ও একটি সমাধি বলে দিচ্ছে কলকাতার বয়স আড়াই হাজার বছরেরও বেশি প্রাচীন।

এই বিষয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কলকাতা সার্কেলের সুপারিন্টেন্ডেন্ট শুভ মজুমদার জানিয়েছেন, ‘এএসআই প্রথমবার দমদম ক্লাইভ হাউসের পাশে থাকা ঢিপিতে খননকার্য চালায় ২০০১ সালে। তখন বেশ কিছু প্রত্নতত্ত্ব সামগ্রী উদ্ধার হয়। সেগুলির গুরুত্ব বুঝে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ফের খননকার্য চালানো হয়েছিল। দেখা যায়, মাটির নীচের পরপর সাতটি স্তরে মানুষের জীবনযাত্রার প্রামাণ্য সামগ্রীর উপস্থিতি রয়েছে। স্তরগুলি থেকে বিভিন্ন রঙের মৃৎপাত্র, ঘর ও স্থাপত্যের অবশেষ মেলে। তা পরীক্ষা ও অনুধাবন করে আড়াই হাজার বছরের ইতিহাসের নিদর্শন পাওয়া যায়। দু’মাস আগে ফের ক্লাইভ হাউসে খননকার্য শুরু করেছে এএসআই। এবারও উদ্ধার হয়েছে মৃৎপাত্র সহ নানা সামগ্রী, যেগুলি খ্রিস্টপূর্ব সময়ের সভ্যতার নিদর্শন। এছাড়াও ওই স্থান থেকে কয়েকশো বছরের প্রাচীন একাধিক মূর্তি, খেলনা, অলঙ্কার, ধাতব বস্তু, মুদ্রা, সিলমোহর সহ নানা জিনিস পাওয়া গিয়েছে। মিলেছে নরকঙ্কালও। সেগুলি নিয়ে নৃতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগ গবেষণা করছে। আগেরবারের খননে সাতটি স্তর পাওয়া গিয়েছিল। এবার ১২টি স্তর পেয়েছি। খ্রিস্টপূর্ব তৃতীয়-দ্বিতীয় শতাব্দীতেও কলকাতায় মানব সভ্যতার নিদর্শন মিলেছে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে যাবতীয় নমুনার বিজ্ঞানসম্মত ‘ডেটিং’ করা হচ্ছে। আমরা আশাবাদী, গর্বের কলকাতার আরও গুরুত্বপূর্ণ ইতিহাস সামনে আসবে।’

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮