চলচ্চিত্র উৎসবের পর চার সপ্তাহ পিছিয়ে গেল কলকাতা বইমেলাও

আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি শুরু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিছিয়ে গেল কলকাতা বইমেলা। করোনা আবহের কথা মাথায় রেখে চার সপ্তাহ তথা ২৮ দিন পিছিয়ে দেওযা হল মেলা। আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে  শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে গিল্ড। এর আগে পিছিয়ে দেওয়া হয়েছে চলচ্চিত্র উৎসবও।

কোভিড আবহে বইমেলা হওয়া নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছিল। তবে নবান্নের তরফ থেকে ইঙ্গিত মিলেছিল যে কলকাতা বইমেলা বাতিল করা হচ্ছে না।  রাজ্যে সরকারের নতুন করোনা বিধি-নিষেধ নির্দেশিকায় খেলা আকাশের নীচে মেলা করার ক্ষেত্রে কোনও বাঁধা নেই বলে জানানো হয়েছে। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। ফলে বোঝাই গিয়েছিল যে বইমেলা হবে। ফলে বেশ স্বস্তি পেলেন বইপ্রেমীরা।

জানা গিয়েছে, ২৮ ফেব্রুয়ারির আগে রাজ্যে ভোটের সমস্ত পর্ব মিটে যাবে। আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভায় ভোট করার জন্য আদালতে আবেদন জানিয়ে রেখেছে রাজ্য নির্বাচন। কোর্ট জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুতে এই বিষয়ে চূড়ান্ত রায় দিয়ে দেবে। যদিও বিষয়টা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কারণ, ইতিমধ্যেই করোনার জন্য রাজ্যের চারটি পুরসভার ভোট পিছিয়ে গিয়েছে। 

 

 

 

 

 

 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6