মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুর-সহ একাধিক ইস্যুতে মিছিলের অনুমতি চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদনেই মিলল অনুমতি। তবে মিছিল করার জন্য শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট  জানিয়ে দিয়েছে মিছিল করলেও তা শেষ করতে হবে দু’ঘণ্টার মধ্যে। এখানেই শেষ নয় দেওয়া হয়েছে আরও কয়েকটি শর্ত। 

আদালত স্পষ্ট জানিয়েছে,  মিছিলের জন্য আম জনতাকে একেবারেই সমস্যায় ফেলা যাবে না। এমনকি , ১০০০ জনের বেশি শামিল হতে পারবে না  বলেও জানিয়ে দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। আমজনতার জন্য একটি লেন খোলা রাখতে হবে। আড়াইটের সময় শুরু করে মিছিল শেষ করতে হবে সাড়ে চারটের মধ্যে। সোমবার (৬ জুলাই) বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাটে মোমবাতি মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই  ৮ জুলাই বুধবার  কলকাতার বুকে মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কালীঘাট তৃণমূলের হয়ে আদালতে এই আবেদন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাতেই অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন: বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলা। ইতিমধ্যেই পুলিশ মূল অভিযুক্ত সহ তিন জনকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অপরাধীদের সর্বোচ্চ সাজা দেওয়ার আশ্বাস দিয়েছেন। বলেছেন নির্যাতিতার বাবা-মা ঠিক যেভাবে তদন্ত চান সেই ভাবেই হবে কাজ। এমনকি আজ মঙ্গলবার(৭ জুলাই) নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে  মুখ্যমন্ত্রী গিয়েছেন বারুইপুরে।  

 

 

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

উৎসবের পাতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন স্পেশাল ‘তিল বাটা চিকেন’

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?