রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

কেন্দ্র সরকার রাজ্যের জন্য কেরোসিন বণ্টন নীতি তৈরি না-করা পর্যন্ত বাংলার রেশন গ্রাহকদের কেরোসিনের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করবে কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) বাংলার কেরোসিন(Kerosene) জয়। রাজ্যের কেরোসিন বরাদ্দ নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলছে কলকাতা হাইকোর্টে। প্রতিমাসে সাধারণভাবে রাজ্যে(Bengal) কেরোসিনের বরাদ্দ থাকে ৫৮ হাজার কিলোলিটার। কিন্তু ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য মাত্র ১৪ হাজার কিলোলিটার করে মোট ২৮ হাজার কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছিল কেন্দ্র(Central Government)। তার জেরে নতুন করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার রয় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। সেই রায়ে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, রেশন গ্রাহকদের জন্য কতটা কেরোসিন প্রয়োজন, তা তথ্য সহকারে কেন্দ্রকে জানাবে রাজ্য সরকার(West Bengal State Government)। তার ভিত্তিতেই বাংলাকে কেরোসিন বরাদ্দ করতে হবে কেন্দ্রকে। কেন্দ্র সরকার রাজ্যের জন্য কেরোসিন বণ্টন নীতি তৈরি না-করা পর্যন্ত এই ব্যবস্থা থাকবে। একইসঙ্গে রাজ্যের বকেয়া কেরোসিন ১০ দিনের মধ্যেই মিটিয়ে দিতে বলা হয়েছে ওই রায়ে।  

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কয়েক মাস আগে কেন্দ্রীয় নীতি তৈরি করে রাজ্যকে কেরোসিন দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও সেই নীতি তৈরি করেনি কেন্দ্রের পেট্রলিয়াম মন্ত্রক। উল্টে, বাংলার ফেব্রুয়ারি ও মার্চের বরাদ্দ এক ধাক্কায় প্রচুর কমিয়ে দেওয়া হয়। কেরোসিন এজেন্টদের সংগঠন বিষয়টি নিয়ে তাই কলকাতা হাইকোর্টে যায়। তখন পুরাতন বরাদ্দ অনুযায়ী কেরোসিন দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই নির্দেশ কার্যকর না-হওয়ায় ফের মামলা হয় সেখানেই। তার প্রেক্ষিতেই উচ্চ আদালতের নতুন নির্দেশ। রাজ‌‌্য সরকারকে তার নিজস্ব তথ্যের ভিত্তিতে কেন্দ্রকে আপাতত জানাতে হবে, প্রতিমাসে কতটা কেরোসিন প্রয়োজন। তার ভিত্তিতেই ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারকে কেরোসিন বরাদ্দ করতে হবে। রাজ্যে এখন প্রায় ৯ কোটি রেশন গ্রাহকের মধ্যে ১ কোটি ১২ লক্ষের জন্য মাসে মাথাপিছু ১ লিটার এবং বাকিদের জন্য ৫০০ মিলি হারে বরাদ্দ থাকে। রাজ্য সরকার এই ভিত্তিতে কেন্দ্রের কাছে কেরোসিন চাইবে বলেই মনে করা হচ্ছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের