চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত প্রসঙ্গে মুখ খুললেন প্রধান বিচারপতি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বেনজির এবং নজীরবিহীন বললেও কম বলা হবে। কিন্তু ঘটনা ঘটেছে যাকে কেউই অস্বীকার করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি সৌমেন সেনের(Justice Soumen Sen) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আরেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay)। বিচারপতি সৌমেন সেন অবশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও কটুক্তি করেননি। এমনকি বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে যেভাবে আক্রমণ শানিয়েছেন, তা নিয়েও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির দ্বন্দ্বে সুপ্রিম কোর্ট(Supreme Court) নিজে থেকে পদক্ষেপ করেছে। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছে। সেই মামলার শুনানিতেই সুপ্রিম রায়ে কলকাতা হাইকোর্ট থেকে সরেছে রাজ্যের সরকারি মেডিকেল কলেজের সংরক্ষিত আসনে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা দুটি। কিন্তু এই গোটা ঘটনায় কলকাতা হাইকোর্টের তরফে কোনও বিবৃতি প্রকাশিত হয়নি। এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতি নিজেও এই নিয়ে এতদিন কিছু জানাননি। কিন্তু মঙ্গলবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম(Chief Justice of Calcutta High Court T S Sivagnanam)। 

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম দুই বিচারপতির দ্বন্দ্বের ঘটনায় জানিয়েছেন, এই ঘটনায় তিনি লজ্জিত। দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে এজলাস ছেড়ে উঠে যাওয়ার আগে এই মন্তব্য করেন বিচারপতি। ওই সময়ে আদালতের সরাসরি সম্প্রচার বন্ধ ছিল। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের মধ্যেকার সংঘাত প্রসঙ্গে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘এই পরিস্থিতির জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। আইনের এই মন্দির থেকে এটা আশা করা যায় না। এটা দেশের ঐতিহ্যশালী হাই কোর্ট। এই অপ্রীতিকর পরিস্থিতি অনেক সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে। আমরা এই সমস্যার সমাধান করার সব রকম চেষ্টা করছি। আবার পরিস্থিতি স্বাভাবিক হোক।’

প্রধান বিচারপতির এই মন্তব্য যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ইঙ্গিত করেই সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেনন তিনিই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একতরফা ভাবে অভিযোগ এনেছেন। বিচারপতি সৌমেন সেন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির এই দ্বন্দ্বের ঘটনায় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও জানিয়ে দিয়েছেন, কলকাতা হাইকোর্টে সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চের মধ্যে যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না। কিন্তু এ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্যও করতে চান না। কারণ তা হলে হাইকোর্টের গরিমার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। ঘটনাচক্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মুখ খোলার পরে পরেই এদিন অর্থাৎ মঙ্গলবার নিজ এজলাসে একটি মামলার ঘটনার প্রসঙ্গে এই বিবাদ নিয়ে মুখ খুলেছেন বিচারপতি সৌমেন সেনও।

সুপ্রিম কোর্টের নির্দেশে মেডিকেল কলেজে দুর্নীতির সংক্রান্ত মামলা সরেছে কলকাতা হাইকোর্ট থেকে। কিন্তু বিচারপতি সৌমেন সেন শিক্ষা সংক্রান্ত কোনও মামলা শুনতে পারবেন না সেকথা বলেনি সুপ্রিম কোর্ট। তার জেরে একটি উচ্চ প্রাথমিকের মামলা এদিন ফিরতি শুনানির জন্য উঠেছিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে। কিন্তু তিনি জানিয়ে দেন এই মামলা তিনি শুনবেন না। তিনি নিজেকে এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন নিজে থেকেই। সেই সঙ্গে জানান, ‘এই আদালত অপমানিত হয়েছে। প্রেসকে বলার অধিকার সকলের রয়েছে। কিন্তু, বিচারপতির শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে। এনাফ ইস এনাফ। আমাদের কোনও অ্যাটাচমেন্ট নেই কোনও মামলাতেই। আমার কাউকে কিছু বলার নেই। আমি সবাইকে শ্রদ্ধা করি। আমার এই অভ্যাস নেই।’ একই সঙ্গে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ২৫০ জনের বেশি আইনজীবী চিঠি লিখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ‘হেনস্থা’ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই তাঁকে ক্ষমা চাইতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ