বিপাকে ইডি , ৪ অফিসারের কন্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ আদালতের

টেস্টের জন্য ইডির জয়েন্ট ডিরেক্টর-সহ ৪ অফিসারের কন্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ আদালতের। কবে জমা দিতে পারবে ৭ দিনের মধ্যে জানাতে হবে।

Share:

নিজস্ব প্রতিবেদক: টেস্টের জন্য ইডির জয়েন্ট ডিরেক্টর-সহ ৪ অফিসারের কন্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ আদালতের। কবে কন্ঠস্বরের নমুনা জমা দিতে পারবে ইডি, তা ৭ দিনের মধ্যে জানাতে হবে বলে নির্দেশ দিল আলিপুর আদালত। প্রসঙ্গত ইডির বিরুদ্ধে হওয়া মামলায় কলকাতা পুলিশের আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দেয় আদালত। ইডির জয়েন্ট ডিরেক্টর-সহ ৪ অফিসারের ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন করেছিল কলকাতা পুলিশ। তাতেই মান্যতা দিল আদালত।

উল্লেখ্য, কয়লা পাচার কান্ডের মামলায় এক সাক্ষীর সঙ্গে কয়েকজন ইডি অফিসারের একটি অডিয়ো টেপ প্রকাশ্যে আসে। সেখানে রাজ্যের এক প্রভাবশালী নেতার নাম উঠে এসেছিল। এরপরই ওই নেতা কালীঘাট থানায় ইডির  আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করেন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এনিয়ে তদন্তে নামে। গত বছরই ইডির ওই ৪ আধিকারিককে নোটিশ দেয় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পাঠানো সেই নোটিশের প্রেক্ষিতে ইডি-র  আধিকারিকরা হাজিরা দেননি। উল্টে কলকাতা পুলিশের এক্তিয়ারের প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টে মামলা করেন ইডির আধিকারিকরা। তাদের যেন কলকাতায় না ডাকা হয় এই মর্মে দিল্লি উচ্চ আদালতে তাঁরা আবেদন জানান। আদালত ইডির আধিকারিকদের সেই আবেদন মঞ্জুর করে।

কয়লা পাচার মামলায় গত ২১ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল ইডি। পাশাপাশি সেই দিনই অভিযুক্ত ইডি আধিকারিকদের দিল্লির বঙ্গভবনে তলব করে কলকাতা পুলিশ। কিন্তু সেদিন কলকাতা পুলিশের তলবে বঙ্গভবনে হাজিরা দেননি ইডি আধিকারিকরা।

দিল্লিতে কলকাতা পুলিশের ওই তলবের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। কলকাতা পুলিশের ওই নোটিশের ওপরে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। আগামী মে মাসের ১৮ তারিখে ফের এনিয়ে শুনানি। তবে তদন্তের ওপরে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। তারপরই আলিপুর আদালতে ওই ৪ ইডি আধিকারিকের কন্ঠস্বর নমুনা টেস্টের আবেদন করে কলকাতা পুলিশ।

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay