রাজ্য মন্ত্রিসভার রদবদলে সই রাজ্যপালের, ফাইল পৌঁছে গিয়েছে নবান্নে

২৭ দিন পর রাজ্য মন্ত্রিসভার রদবদলের ফাইলে সই করে তা নবান্নে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। ১৭ অগস্টের মধ্যেই হবে সেই রদবদল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন(Nabanna) থেকে রাজভবনে(Raj Bhawan Kolkata) ফাইল গিয়েছিল ১০ জুলাই। ২৭ দিন পর সেই ফাইলে সই করলেন রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোস(C V Ananda Bose)। আর তার জেরে কেটে গেল রাজ্য মন্ত্রিসভার রদবদল সম্পর্কিত সঙ্কট। ইতিমধ্যেই রাজ্যপালের সই করা ফাইল ফেরত এসেছে নবান্নে। গত মাসেই সামনে এসেছিল রাজ্য মন্ত্রিসভার রদবদল(Reshuffle of the State Cabinet) করতে চান মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই নিয়ে ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। কিন্তু রাজ্যপাল সি ভি আনন্দ বোস তা ফেলে রেখেছিলেন। সূত্রে জানা গিয়েছে, গতকাল তিনি সেই ফাইলে সউ করেছেন আর এদিন সেই ফাইল ফেরত এসেছে নবান্নে। একই সঙ্গে জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভায় বড়সড় কোনও রদবদল ঘটছে না। দুটি দফতরের মন্ত্রী রদবদল হবে এবং দু’একজন মন্ত্রীর দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। নতুন করে রাজ্য মন্ত্রিসভায় কেউ আসবেন কিনা তা নিয়ে অবশ্য জল্পনা থাকছে। সব থেকে বেশি ঘুরছে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের(Uttam Barik) নাম। তিনি ওই জেলারই পটাশপুরের তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন এক শহর মূর্তি ভাঙে মুজিবের, আরেক শহর বঙ্গবন্ধুর স্মৃতি আগলে রাখে

এবারের লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন বিধায়ক জিতে সাংসদ হয়েছেন। তাই তাঁদের পদ খালি হয়েছে। আবার সদ্য অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর অভব্য আচরণের জন্য। সেক্ষেত্রে কারা দফতরের মন্ত্রী নেই। নতুন করে মোট ৬ জন বিধায়ক জিতে এসেছেন। তাই মন্ত্রিসভার রদবদলে এই সব বিষয় ছাপ ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে প্রকাশ্যে তৃণমূলের তরফে বা রাজ্য সরকারের তরফে কেউ কোনও মন্তব্য করেননি। তবে এখন রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার রদবদলে সায় দেওয়ায় খুব শীঘ্রই এই রদবদল সেরে ফেলা হবে বলেই মনে করা হচ্ছে। কেননা সামনেই ভাদ্র মাস। তার আগেই মুখ্যমন্ত্রী এই রদবদল সেরে ফেলতে চান। সেক্ষেত্রে ১৭ অগস্টের মধ্যেই যা হওয়ার হয়ে যাবে। তবে মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের পরেই তা হবে। সম্ভবত সেই সফর থেকে ফিরে রদবদলের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ঝাড়গ্রাম থেকে ৩০০ কোটির প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

পার্থ ভৌমিক রাজ্যের সেচ দফতরের মন্ত্রী ছিলেন। সেই পদ এখন ফাঁকা। আবার ফাঁকা হয়েছে কারা দফতরের মন্ত্রীর পদও। শোনা যাচ্ছে, মানস ভুঁইয়া সেচমন্ত্রী হতে পারেন। আর কারা মন্ত্রী হতে পারেন উত্তম বারিক। মন্ত্রিসভায় কাকে মন্ত্রী করা হবে এবং কোন দফতরের মন্ত্রী করা হবে সেটা সবটাই মুখ্যমন্ত্রীর অগ্রাধিকারের মধ্যে পড়ে। ফলে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। রাজ্যপালের বা অন্য কারও এক্ষেত্রে কোনও এক্তিয়ার নেই। তবে এক্ষেত্রে কৌতুহল তৈরি হয়েছে যে নতুন মন্ত্রীদের শপথগ্রহণের অনুষ্ঠান রাজভবনে হলে সেখানে মুখ্যমন্ত্রী যাবেন কিনা! কেননা রাজভবনে সেখানকারই এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরে মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, তিনি মরেও রাজভবনে যাবেন না। দেখার বিষয় সেই অবস্থানে তিনি অনড় থাকেন নাকি সেখান থেকে সরে আসেন। কেননা উত্তমবাবু মন্ত্রী হলে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। সেই ক্ষেত্রে ওই অনুষ্ঠান হবে রাজভবনেই। যদিও সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাজিরা বাধ্যতামূলক নয়।

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

গরমে স্বস্তি পেতে ঘরেই বানান ডাবের পুডিং, স্বাদে মন ভরবে এক চামচেই

৫৭ বছরের রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে নতুন নজির গড়লেন বৈভব

ভাত রুটির সঙ্গে জমবে দারুণ, সহজেই বানিয়ে ফেলুন আচারি পালংশাক

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ