২৬ হাজার চাকরি বাতিলের মামলার পরবর্তী সম্ভাব্য সুপ্রিম শুনানি ১০ সেপ্টেম্বর

২৬ হাজার মানুষের চাকরি কেড়ে নেওয়া সংক্রান্ত মামলায় আগামী ১০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের এপ্রিল মাসে School Service Commission বা SSC’র মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষক-শিক্ষিকা নিয়েওগ এবং Group-C ও Group-D পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ প্রায় ২৬ হাজার মানুষের চাকরি(Service of 26 Thousand People) কেড়ে নিয়েছিল। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে(Supreme Court)। দেশের শীর্ষ আদালত সেই মামলায় সাময়িক স্থগিতাদেশ দিয়ে রেখেছে। আগামী ১০ সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এর আগে গত ১৬ জুলাই ও ৬ অগস্ট এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত পিছিয়ে যায়। এখন দেখার বিষয় ১০ তারিখ এই মামলা শুনানির জন্য ওঠে কিনা।

আরও পড়ুন, শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

কলকাতা হাইকোর্টে যখন এই মামলা চলছিল তখন সেই মামলার রায় দিতে গিয়ে সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ উভয়েই SSC’র ২০১৬ সালের নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল। যার জেরে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি যায় এই নির্দেশের ফলে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দেয়। এই প্রসঙ্গে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বক্তব্য ছিল, ‘এখনই চাকরি বাতিল করা হচ্ছে না। যদি যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয় সেক্ষেত্রে গোটা প্যানেল বাতিল করা ঠিক হবে না।’ সেই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত এটাও জানিয়েছিল, এই মামলায় যুক্ত রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা এবং সিবিআই-এর বক্তব্য শোনা হবে। তারপর থেকেই সুপ্রিম কোর্টেই ভাগ্য ঝুলে এই ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর।

আরও পড়ুন, কৃষ্ণনগরের ভীমপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ গণধর্ষণের পরে খুন

সূত্রের খবর, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে আগামী ১০ সেপ্টেম্বর। আগেই স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে SSC। এই তালিকা অনুযায়ী, ৪টি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১টি। এই ১৪৬১ চাকরির কোনওটাই সুপারিশ করেনি SSC। ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে SSC। এর পাশাপাশি OMR Sheet কারচুপি বা তা বিকৃতি করার তথ্যও আছে। আবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে, নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানিয়েছিল, সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতেই একই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা, সেটা দেখার বিষয়।

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?