মমতা ম্যাজিক উচ্চমাধ্যমিকেও, ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ১ লক্ষেরও বেশি

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাতেই ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ১,০৩,০৫৩জন বেশি। এটারই নাম মমতা ম্যাজিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কই গো আমার কন্যাশ্রীর মেয়েরা! ডাক্তার হবে? ইঞ্জিনিয়ার হবে? বিশ্বকে জয় করবে? সবাইকে দেখিয়ে দিতে হবে। বাংলাই বিশ্বকে জয় করবে। নাসা থেকে ভাষা সব জায়গায় উড়বে বাংলার বিজয় কেতন।’ এ ডাক একজনেরই। সেই ডাকেই বাজিমাত বাংলার মেয়েদের। বাংলার নিজের মেয়েই পারে বাংলার মেয়েদের এভাবে আদর যত্নে আপন করে নিতে। আর সেই বাংলার নিজের মেয়ের চালু করা কন্যাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রীর হাত ধরে বছর বছর রাজ্যে বাড়ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্রীদের সংখ্যা। আবারও সেই মমতা ম্যাজিক বাংলার শিক্ষাক্ষেত্রে। আগামী ১৬ তারিখ থেকে রাজ্যে শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Exam 2024)। এদিন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের(WBCHAE) জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবছর রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭.৯০ লক্ষ। এদের মধ্যে ৪৩.৪৮ শতাংশ পরীক্ষার্থী ছাত্র(Boys), ৫৬.৫২ শতাংশ পরীক্ষার্থী ছাত্রী(Girls)। ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ১,০৩,০৫৩জন বেশি। এটারই নাম মমতা ম্যাজিক।

রাজ্যে পরিবর্তনের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সব থেকে বেশি জোর দিয়েছেন মহিলাদের স্বনির্ভরতা ও তাঁদের আর্থিক ক্ষমতায়নের দিকে। সেই লক্ষ্যেই একদিকে যেমন কন্যাশ্রী প্রকল্প চালু করে মেয়েদের স্কুল ছুট আটকেছেন, সবুজসাথীর সাইকেল দিয়ে তাঁদের স্কুলে আসা সুগম করেছেন, তেমনি রূপশ্রী প্রকল্প চালু করে তাঁদের বাল্য বিবাহ ঠেকিয়েছেন। একই সঙ্গে মেধাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করে বাংলার মেয়েদের মধ্যে উচ্চশিক্ষার খিদেকে আরও চাগিয়ে দিয়েছেন। সেই প্রচেষ্টার ফসল বাংলায় প্রতিবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের সংখ্যা কমলেও হু হু করে বেড়ে চলেছে ছাত্রীদের সংখ্যা। গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮.৫৩ লক্ষ। এবার সেটা কমে দাঁড়িয়েছে ৭.৯০ লক্ষ। কিন্তু দেখা যাচ্ছে, গতবছরের তুলনায় এই বছর ছাত্র ও ছাত্রীদের শতাংশের হিসাব ১ শতাংশ করে কমলেও সংখ্যার নিরিখে এইবছর ছাত্রদের থেকে ১,০৩,০৫৩জন বেশি ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নিঃশব্দ প্রচেষ্টা ও লড়াইয়ের ফসল। রাজ্যের ২৩টি জেলার মধ্যে ২৩টি জেলাতেই ছাত্র থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের