বাড়ি ভাঙার নোটিস পেলেন হেলে পড়া বহুতলের বাসিন্দারা

গার্ডেনরিচের পাহাড়পুর রোডের ওই বাড়িতে নোটিস পাঠিয়ে পুরনিগমের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাড়িটির বেআইনি এবং বিপজ্জনক অংশ ভেঙে ফেলতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায়(Gardenreach Building Collapse Incident) বড় পদক্ষেপ করল কলকাতা পুরনিগম(KMC) কর্তৃপক্ষ। ঘটনার পরে পরেই চোখে পড়েছিল, ভেঙে পড়া বহুতলের পাশের একটি ৫টি তলা বাড়ি হেলে গিয়েছে একদিকে। বহুতল ভেঙে পড়ার অভিঘাতেই যে সেই ঘটনা ঘটেছে তা আর কারও বিঝতে অসুবিধা ছিল না। সেই ৫ তলা বাড়িই এবার ভেঙে ফেলার নোটিস(Notice for Demolition) দিল কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। গার্ডেনরিচের পাহাড়পুর রোডের ওই বাড়িতে নোটিস পাঠিয়ে পুরনিগমের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাড়িটির বেআইনি(Illegal Building) এবং বিপজ্জনক(Dangerous) অংশ ভেঙে ফেলতে হবে। পাহাড়পুর রোডের ওই বাড়িটির নম্বর ‘জে ৪৭৪’। বাড়ির মালিকের নাম রাজকুমার সিংহ।

গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানের নির্মীয়মান বাড়িটি ভেঙে পড়ার পরেই এই বাড়িটির ওপর নজর পড়ে সকলের। কেননা খালি চোখেই স্পষ্ট দেখা যায় বিপজ্জনক ভাবে হেলে পড়া বাড়িটি পাশের বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ছে। ওই বাড়ির চাপে ইতিমধ্যেই ভেঙে গিয়েছে পাশের বাড়ির দেওয়াল, জানলা এমনকি বারান্দার কার্নিশও। দু’টি বাড়ির মাথায় মাথা লেগে গিয়েছে বলেও দেখা গিয়েছিল ছবিতে। শনিবার সেই বাড়িতেই নোটিস গেল পুরনিগমের নোটিস। সেই নোটিসে বলে দেওয়া হয়েছে, বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনে ভেঙে ফেলতে হবে কিনা তা খতিয়ে দেখবেন কলকাতা পুরনিগমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার আধিকারিক। থাকবে পুরনিগমের টিমও। আগামী ২৮ শে মার্চ হবে পরিদর্শন।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, নোটিস পাঠাবার আগে ওই বহুতলের বাসিন্দাদের শুনানিতে ডেকে পাঠিয়েছিল পুরনিগম কর্তৃপক্ষ। জারি হয়েছিল সেই সংক্রান্ত নোটিসও। কিন্তু সেই নোটিসে সাড়া দিয়ে কেউ হাজির হননি পুরনিগমে। ফলে এখন বাধ্য হয়েই আইনি পথে সেই বহুতল বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার পথে হাঁটতে চলেছে পুরনিগম কর্তৃপক্ষ। সূত্রে জানা গিয়েছে চতুর্থ তল এবং পঞ্চম তল সম্পূর্ণ ভাবেই ভেঙে ফেলে দেখা হবে, বাড়িটির বাকি অংশ বসবাস যোগ্য কিনা। যদি দেখা যায় তা বসবাসযোগ্য তাহলে শেষের ৩টি তল নাও ভাঙা হতে পারে। কিন্তু যদি দেখা যায় পুরো বাড়িটি বিপজ্জনক হয়ে গিয়েছে তাহলে পুরো বাড়িই ভেঙে ফেলা হবে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের