প্রায় ৫ হাজার স্কুলে প্রধান শিক্ষক-শিক্ষিকা পদ পূরণ করতে চলেছে রাজ্য

আগামী মঙ্গলবার রাজ্য বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রীর কক্ষে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই নিয়োগে ছাড়পত্র দেওয়া হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য(Bengal) জুড়ে প্রায় ৫ হাজার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা(Head Master and Head Mistress Recruitment) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যের স্কুল শিক্ষা দফতর(School Education Department) সূত্রে খবর, বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে প্রায় ৫ হাজার শূন্যপদ(5 Thousand Vacant Post) রয়েছে৷ সেই সমস্ত শূন্যস্থানে নিয়োগ করা হবে। প্রধান শিক্ষক পদে কাউকে নিয়োগের জন্য যে সব বিধি থাকবে সেগুলি চূড়ান্ত করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। আগামী মঙ্গলবার রাজ্য বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রীর কক্ষে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই বিধি অনুমোদন করা হবে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই নিয়োগের জন্য হবে লিখিত পরীক্ষা। তাতে OMR Sheet-এ পরীক্ষা নেওয়া হবে। একইসঙ্গে যাতে নিয়োগ সংক্রান্ত কোনও দুর্নীতি পরবর্তীকালে মাথা তুলতে না পারে তার জন্য ওই সব OMR Sheet সংরক্ষণ করাও থাকবে। মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন এলেই রাজ্য মন্ত্রিসভায় পেশ হবে প্রধান শিক্ষক নিয়োগের বিধি।

বিকাশ ভবন সূত্রের খবর, সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্য পদ রয়েছে প্রায় ৪৫০০ মতো। প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণও চালু করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এর আগে রাজ্যে ২০১৭ সালে শেষবার স্কুলে স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি মেনে নিয়োগ হয়েছিল ২০১৯ সালে। কিন্তু সেই নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ সামনে আসে। তারপর প্রায় দীর্ঘ ৬ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। রাজ্যের বেশিরভাগ স্কুলি প্রধান শিক্ষক-শিক্ষিকা বিহীন। Advanced Society for Headmasters and Headmistresses’র দাবি সারা রাজ্যে প্রায় ৫০ শতাংশের বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষক- শিক্ষিকা নেই। আগেই জানা গিয়েছিল যে, এবারে স্কুলে স্কুলে প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে ও আইনি জটিলতা যাতে তৈরি না হয়, তাই পরীক্ষার নিয়মেও একাধিক পরিবর্তন আনতে চলেছে সরকার। সূত্রের খবর, এ বছর প্রথম সংরক্ষণ চালু করা হচ্ছে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে। সেই সঙ্গে ওএমআর শিটে পরীক্ষা হবে।

পরীক্ষার্থীদের উত্তরপত্রের কার্বন কপিও দেওয়া হবে। লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার ফলাফল মিলিয়ে ফল প্রকাশ করা হবে। মেরিট লিস্টেও একই ভাবে সেই নম্বর দেওয়া থাকবে। বিভিন্ন স্কুলের শিক্ষকদের বক্তব্য, প্রধান শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ থমকে থাকায় বহু স্কুলই অভিভাবকহীন হয়ে পড়েছে স্কুলগুলি। তবে প্রধান শিক্ষক-শিক্ষিকার নিয়োগ হলে শিক্ষক নিয়োগের শূন্য আসনবৃদ্ধি পাবে এবং সেখানেও যোগ্য চাকরিপ্রার্থীরা কাজের সুযোগ পাবেন বলে মনে করছেন একাধিক স্কুলের শিক্ষকেরা। রাজ্যে এমন বহু স্কুল রয়েছে যেখানে প্রধান শিক্ষক-শিক্ষিকা নেই। তার ফলে স্কুল পরিচালনায় নানান জটিলতা তৈরি হচ্ছে। সরকার ৬ বছর বাদে নিয়োগ করতে চলেছে। কিন্তু এই নিয়োগ নিয়মিত ভাবে চললে শিক্ষক আসন ফাঁকা হবে। সেখানেও যোগ্য চাকরি প্রার্থীরা নিয়োগ পাবেন।

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর