ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নিচ্ছে রাজ্য, মোদিকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন মমতা

DVC এক তরফাভাবে সিদ্ধান্ত নেয়। রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়। আমি DVC-র কমিটি থেকে আমার প্রতিনিধি তুলে নিচ্ছি - মোদিকে বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের(Bengal) বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) আবারও চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দিন দুই আগেই, ২০ সেপ্টেম্বর রাজ্যের বন্যা পরিস্থিতির(Flood Situation) কথা জানিয়ে এবং Damodar Valley Corporation বা DVC’র ওপর ক্ষোভ উগরে দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের তরফে সেই চিঠির জবাবে কেন্দ্রের জলশক্তি মন্ত্রী সি আর পাতিল দাবি করেছিলেন, রাজ্যের সম্মতি নিয়েই নাকি DVC মাইথন আর পাঞ্চেত থেকে জল ছেড়েছে। সেই দাবিকে এদিন নস্যাৎ করে দিয়ে মমতা সাফ জানিয়েছেন, কেন্দ্রের বক্তব্য সঠিক নয়। অনেক সময়েই রাজ্যের সম্মতি ছাড়াই জল ছাড়া হয়। চিঠিতে মমতা জানিয়েছেন, ‘আপনাদের বক্তব্যের সঙ্গে সহমত হতে পারছি না। কারণ, জল ছাড়ার বিষয়ে সতর্কবার্তা তো দূরে থাক, DVC এক তরফাভাবে সিদ্ধান্ত নেয়। কেন একথা বলছেন!’

আরও পড়ুন, ধান চাষীদের জন্য সুখবর, কুইন্ট্যাল পিছু ১১৭টাকা দাম বাড়াল রাজ্য সরকার

এদিনের চিঠিতে মমতা লিখেছেন, ‘জল শক্তি মন্ত্রকের চিঠির প্রেক্ষিতে আমি এই চিঠি লিখছি। আপনার মন্ত্রী দাবি করেছেন, দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি-র মাধ্যমে মাইথন এবং পাঞ্চেত বাঁধ পরিচালিত হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও রয়েছেন। আমি তা মানি না। কেন্দ্রীয় জল কমিশন এবং জল শক্তি মন্ত্রকই এ ক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে থাকে। কখনও কখনও রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়। রাজ্যের অনুরোধও শোনা হয় না। শুধু তা-ই নয়, এ বার মাত্র সাড়ে ৩ ঘণ্টার নোটিসে DVC জল ছেড়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের জন্য ওই সময় পর্যাপ্ত ছিল না।’ মমতা এদিন এটাও জানিয়েছেন যে, ১৬ সেপ্টেম্বর রাতে DVC’র চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তিনি জল না ছাড়ার অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ শোনা হয়নি। রাজ্য সরকার আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া অনুমোদনই করেনি। রাজ্যের তরফে জলের পরিমাণ কমিয়ে প্রথমে ২.৩ লক্ষ কিউসেক এবং পরে ২ লক্ষ কিউসেক করতে বলা হয়েছিল। কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি। DVC উত্তর দিতে দেরিও করেছিল। যার ফলে পরিস্থিতির আরও অবনতি হয়।  

আরও পড়ুন, পুজোর পরে নভেম্বরের শেষে শুরু হতে পারে ‘দুয়ারে উদ্যম’ শিবির

মমতা এদিন জানিয়েছেন, ‘আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে, আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার প্রয়োজন ছিল না। তা না হলে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করত না। তাই আমার মনে হয়, কেন্দ্রীয় মন্ত্রী যে বলেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য সবরকম চেষ্টা করা হয়েছিল, তা পুরোপুরি সঠিক নয়। জলাধার নিয়ন্ত্রণকারীরা ঠিক মতো কাজ করতে পারেননি। তা ছাড়া, মাইথন এবং পাঞ্চেতে সংস্কারের কাজ চলছে বলে আমি শুনেছি। সেগুলিও শেষ হয়নি। আমি DVC-র কমিটি থেকে আমার প্রতিনিধি তুলে নিচ্ছি।’ এদিন নিজের চিঠিতে মমতা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীগুলিতে উপযুক্ত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প প্রয়োগ করা প্রয়োজন বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। অবিলম্বে সে সব প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়ন যে প্রয়োজন সেতাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। সেই সঙ্গে এটাও বলেছেন যে ওই সব প্রকল্পের জন্য সব খরচ রাজ্য সরকারের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। যদিও মমতার দাবিকে কেন্দ্র সরকার কতখানি মান্যতা দেবে তা নিয়ে সংশয় থাকছেই। মমতা তাঁর চিঠিতে জনাইয়েছেন, দক্ষিণবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞানভিত্তিক পদ্ধতি প্রয়োজন। কেন্দ্রের বরাদ্দ এ ক্ষেত্রে অপর্যাপ্ত। যা থেকে মনে হয়, বন্যা নিয়ন্ত্রণ আদৌ কেন্দ্রের অগ্রাধিকার পাচ্ছে না।

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!