ধর্ষণ থেকে বাঁচলেও জীবনের লড়াইয়ে হারলেন তরুণী

৪ দুষ্কৃতীর হাতে গণধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে পারলেও মৃত্যুর কাছে হার মানতে হল অত্যন্ত সাহসী এই বঙ্গকন্যাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হার মানলেন তিনি মৃত্যুর কাছে। চিকিৎসকেরা সব রকম চেষ্টা করেও বাঁচাতে পারলেন না তাঁকে। ৪ দুষ্কৃতী তাঁকে রাস্তা থেকে বাঁশবাগানে তুলে নিয়ে গিয়েছিল। চেষ্টা করেছিল গণধর্ষণ করার। কিন্তু তাঁর চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা তাঁর গলায় ভোজালির কোপ মেরে পালিয়ে যায়। যদিও একজন ধরাও পড়ে স্থানীয় বাসিন্দাদের হাতে। এলাকার লোকেরাই তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পুলিশ তাঁকে কলকাতায় এনে ভর্তি করায় আর জি কর হাসপাতালে(R G Kar Hospital)। সেখানেই সোমবার রাতে জীবনের দৌড়ে হার মানলেন তিনি।

উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বারাসত(Barasat)-২ ব্লকের শাসনে(Shasan) গত শুক্রবার রাতে এক তরুণীকে রাস্তা থেকে তুলে বাঁশবাগানে নিয়ে গিয়েছিল এলাকারই ৪ দুষ্কৃতী। রাস্তায় রাতেরবেলায় ওই তরুণীকে একা পেয়েই তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার ছক ছিল ওই দুষ্কৃতীদের। রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে যেতে সক্ষমও হয় দুষ্কৃতীরা। কিন্তু ওই তরুণী চিৎকার শুরু করলে এলাকার বাসিন্দারা তা শুনতে পেয়ে এগিয়ে আসেন। জনতার হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই দুষ্কৃতীরা ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপ মারে ওই তরুণীকে। এরপর রক্তাক্ত অবস্থাতেই তাঁকে বাঁশবাগানে ফেলে পালায়। যদিও এলাকার বাসিন্দারা আশিষ পাল নামে এক দুষ্কৃতীকে ধরে ফেলতে সক্ষম হন। তাঁরাই খবর দেন পুলিশকে। ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ আর জি কর হাসপাতালে ভর্তি করে। সেখানেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথম থেকেই ওই তরুণীর অবস্থা বেশ আশঙ্কাজনক থাকায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি