বহুতলে দুঃসাহসিক চুরি, ভ্যানিশ বহু লক্ষ টাকার গয়না

সকাল ৮ টা থেকে বেরিয়ে ফেরেন রাত্রি ১২ টা নাগাদ। ফিরে দেখেন, চতুর্দিক লণ্ডভণ্ড। উধাও প্রায় ১৬ লক্ষ টাকার সোনার গয়না ও দেড় লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনবহুল এলাকার বহুতলে দুঃসাহসিক চুরি (THEFT)। খোয়া গিয়েছে বহু লক্ষ টাকার গয়না এবং লক্ষাধিক টাকা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সাঁকরাইলের ঘটনা। এক শিক্ষিকার বাড়িতে এই চুরির ঘটনা।

মমতা ঘোষ পেশায় শিক্ষিকা। সাঁকরাইলের চুনাভাটির আন্দুল রোডে এক বহুতলের দোতালার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। জানা গিয়েছে, একাই ফ্ল্যাটে থাকতেন শিক্ষিকা। প্রায় ৪ মাস আগে ফ্ল্যাটটি (FLAT) ভাড়া নিয়েছিলেন তিনি। তিনি যেই ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটের নম্বর ১০২। সোমবার সকালে শিক্ষিকা বেরিয়েছিলেন। সকাল ৮ টা থেকে নিজের ফ্ল্যাটে ছিলেন না। ফেরেন রাত্রি ১২ টা নাগাদ। ফিরে দেখেন, ফ্ল্যাটে তালা নেই। চতুর্দিক লণ্ডভণ্ড। উধাও প্রায় ১৬ লক্ষ টাকার সোনার গয়না ও দেড় লক্ষ টাকা।

শিক্ষিকা জানিয়েছেন, গয়নার বাক্সের চাবি রাখা ছিল আলমারিতে একটি জামার পকেটে। সেই আলমারি লণ্ডভণ্ড করে জামা থেকে চাবি বের করে লুঠ করা হয়েছে বাক্সের গয়না। দুষ্কৃতীরা তাঁর ল্যাপটপ নিয়েও চম্পট দিয়েছে বলেও জানান। এই ঘটনায় তিনি স্থানীয় ভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অনুমান, এই ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে। পুলিশ (POLICE) সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দুপুরেই চুরির ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। এদিকে, এমন দুঃসাহসিক ঘটনায় বহুতল জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জনবহুল এলাকা। তার ওপর বহুতলেও জনসমাগম বেশ। দোতালাতেও যাতায়াত লেগেই থাকে। ভরা দুপুরে কী করে এমন দুঃসাহসিক চুরি, সেই প্রশ্নে ছড়িয়েছে চাঞ্চল্য।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি