রিজেন্ট পার্কে একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার করল পুলিশ

রবিবার সকালে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে মা, বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিজেন্ট পার্কের (Regent Park) একটি ফ্ল্যাট (Flat) থেকে একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার (Body Recover) করল পুলিশ (Police)। রবিবার সকালে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে মা, বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্কের বহুতল আবাসনের দোতলার একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। রবিবার সকালে এই গন্ধ পাওয়ার পর তাঁরা পুলিশকে ঘটনার কথা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তিন জনের ঝুলন্ত দেহ দেখতে পান তদন্তকারীরা। তিনজনের দেহে তখন পচন ধরেছে। স্থানীয়রা জানান, পরিবারটি ওই বহুতলের ফ্ল্যাটটিতে ভাড়া থাকছিলেন। গত তিন-চার দিন ধরে পরিবারের কাউকে বাইরে বেরোতে দেখেননি তাঁরা। তার মাঝে রবিবার সকালে আচমকা এমন গন্ধ পান স্থানীয়রা। পুলিশ জানিয়েছে মৃতদের নাম যথাক্রমে দিলীপকুমার চট্টোপাধ্যায় (৫১), রানু চট্টোপাধ্যায় (৪৬), তাঁদের মেয়ে ঐন্দ্রিলা চট্টোপাধ্যায় (২১)। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় মানুষজনের দাবি, দিলীপ চট্টোপাধ্যায়ের ব্যবসা ছিল বড়বাজারে। ইদানিং সেই ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক অনটন দেখা গিয়েছিল। এর ফলে মানসিক অবসাদ কাজ করেছিল কি না তা আত্মীয়দের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। তাঁর মেয়ে আইনের ছাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ফলতার এক ল কলেজে তৃতীয় সেমেস্টারে পড়াশোনা করতেন তিনি।

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

অভিষেকের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

কাশির সিরাপ কিনতে চিকি‍ৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক করল কেন্দ্র

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন