দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবুদলের পর থেকেই দুর্নীতি দমনে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরাধ করলে কাউকে ছাড়া হবে না বলে দিয়েছেন বার্তা। শুধু তাই নয় যারা দুর্নীতি করেছেন তাঁদের শাস্তি দেওয়া শুরু হয়েছে। বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী জেলেও গিয়েছেন। এবার দুর্নীতি রুখতে  অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে (ACB) আরও মজবুত করছে রাজ্য। এই ব্রাঞ্চে নিয়োগ করা হয়েছে রাজ্যের তিন আইপিএস অফিসারকে।   

রাজ্যের গোয়েন্দা বিভাগে কর্মরত তিন আইপিএস অফিসার মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেনকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে বদলি করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের আরও ১৬ জন অফিসার ও কর্মীকে অস্থায়ী ভাবে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে নিয়োগ করেছে সরকার। তিন আইপিএস ছাড়া বাকি  আধিকারিকদের মধ্যে রয়েছেন ডিএসপি বিশ্বজিৎ পাত্র, ইন্সপেক্টর দীপঙ্কর সরকার, সৌমেন বিশ্বাস, সঞ্জয়কুমার মণ্ডল, প্রণবকান্তি সাহু, অনুপ ঘোষ, রামগোপাল পাল, সঞ্জয়কুমার দে, দেবাঞ্জন ভট্টাচার্য, সাব-ইন্সপেক্টর বাচ্চু মুরারি, জাহাঙ্গির আলি, বাপ্পা সরকার এবং চার কনস্টেবল। 

আরও পড়ুন: ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

সোমবার একটি  নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, ১৬ জনকে দু’ মাসের জন্য অ্যান্টি করাপশন ব্রাঞ্চে  পাঠানো হচ্ছে। নির্দেশিকায় সংশ্লিষ্ট আধিকারিকদের ৪ অগস্ট সকাল ১০টার মধ্যে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে যোগ দিতে বলা হয়েছে। এই ১৬ জনের মধ্যে রয়েছেন এক জন ডেপুটি পুলিশ সুপার, একাধিক ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী।  অনেকেই বলছেন দুর্নীতিকে সমূলে উপড়ে ফেলতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য।    

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?