‘‌মানুষের পাশে ৩৬৫ দিন ছিলাম, থাকব’‌, রবিবাসরীয় প্রচারে ঝড় রাসবিহারীর তৃণমূল প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ঝড় তুললেন পোড়খাওয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার। রবিবাসরীয় প্রচারে বুঝিয়ে দিলেন সারা বছর মানুষের পাশে থেকে কাজ করলে বিপরীতে কারা প্রার্থী হল এবং নির্বাচনে কেমন সাফল্য আসবে তা নিয়ে ভাবতে হয় না।

এদিকে একসময় শহর বিজ্ঞাপনে ঢেকে গেলেও এখন তিলোত্তমা অনেক আধুনিক। অনেক বেশি গতিশীল। নতুন করে হকার বসানো বন্ধ করার পাশাপাশি গড়িয়াহাট প্লাস্টিক মুক্ত করতেও সক্ষম হয়েছেন এই তৃণমূল কংগ্রেস প্রার্থী। মুখ্যমন্ত্রীর তিলোত্তমাকে সাজানোর স্বপ্ন বাস্তবায়িত করার অন্যতম সৈনিক কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পরিষদ দেবাশিস কুমার। এখানে আগে তিনি বিধায়ক ছিলেন। এবারও তিনিই প্রার্থী। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মানুষ তাঁকে ‘‌দেবা দা’‌ বলেই চেনেন। এই কেন্দ্রের প্রত্যেকটি মানুষ তাঁদের বিপদে–আপদে, সুখে–দুঃখে সব সময় তাঁকে পেয়েছেন বলে দাবি তাঁর।

অন্যদিকে এবার বাংলায় দু’দফায় ভোট হচ্ছে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। সুতরাং হাতে মাত্র আর একমাস বাকি। তার আগেই জোরকদমে প্রচারে নেমে দেবাশিস কুমার বলেন, ‘আমি মানুষের সুখেও তাঁদের পাশে থেকেছি। দুঃখেও তাঁদের পাশে থেকেছি। যখনই কোনও মানুষ সাহায্য চেয়ে আমার কাছে এসেছেন, আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।’‌ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অলিতে গলিতে প্রচার শুরু করে দিয়েছেন এই তৃণমূল নেতা। জোরকদমে চলছে দেওয়াল লিখন। নিজের হাতেই দেওয়াল লিখছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর বলছেন, ‘রাসবিহারীর ‌মানুষের পাশে ৩৬৫ দিন ছিলাম, থাকব’‌।

তাছাড়া তুলে ধরা হচ্ছে কাজের খতিয়ানও। সেখানে রয়েছে—লাইট লাগানো, রাস্তাঘাট মেরামতি, কমিউনিটি সেন্টার গড়ে তোলার পাশাপাশি কিছু ‘সিগনেচার ওয়ার্ক’। প্রথম তাঁর ওয়ার্ডে চালু করেছিলেন, ‘মোবাইল মরচারি অ্যাট ইয়োর ডোর স্টেপ’। গাছেদের জন্য অ্যাম্বুল্যান্সও তৈরি করেন তিনি। কোনও গাছের রোগ দেখা দিলে ওই অ্যাম্বুল্যান্স গিয়ে সেই গাছের চিকিৎসা করবে। বিবেকানন্দ পার্কে জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করে তার সামনে ‘মেডিটেশন’ করার জন্য একটি অভিনব ‘মেডিটেশন সেন্টার’ তৈরি করেছেন দেবাশিস কুমার। আর তাই একশো শতাংশ আত্মবিশ্বাসী দেবাশিস কুমার বলেন, ‘‌আমার বিপরীতে যে সিপিএম প্রার্থী দাঁড়িয়েছেন তাঁকে এক শতাংশ মানুষও চেনেন না। বিজেপি প্রার্থীর ক্ষেত্রেও তাই। আমি বিগত পাঁচ বছর ধরে প্রত্যেক দিন জনসংযোগ চালিয়েছি। প্রত্যেক দিন মানুষের পাশে থেকেছি। তাই জয় নিশ্চিত।’‌

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?