‘সীমা লঙ্ঘন করছেন’, রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটের মুখে ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শুক্রবার নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে বাংলার ‘নব্য ছোট লাটের’ বিরুদ্ধে নালিশ জানিয়েছে শাসকদল। চিঠিতে অভিযোগ করা হয়েছে, ‘রাজ্যপাল নিজের ক্ষমতার সীমা লঙ্ঘন করছেন। সংবিধানের দেওয়া ক্ষমতার বাইরে গিয়ে সমান্তরাল নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন।’ সব বিষয়ে কথা বলতে উ‍ৎসাহী হিসাবে পরিচিত রাজ্যপালের তরফে অবশ্য এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই ‘গাঁয়ে মানে না, আপনি মোড়ল’-এর মতো নির্বাচনের সময়ে রাজ্যজুড়ে ছুটে বেড়ানোর হুঙ্কার ছুড়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এমনকি সাধারণ মানুষ (পড়ুন বিজেপি সমর্থক) যাতে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানাতে উ‍ৎসাহিত হন তার জন্য রাজভবনে জনগণের করের টাকায় আলাদা পোর্টাল খুলেছেন। নাম দিয়েছেন ‘লোগ সভা পোর্টাল’। চলতি সপ্তাহের শুরুতে দিনহাটায় ধস্তাধস্তিতে  জড়িয়ে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ও অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। ওই ঘটনার পরে সোজা দিনহাটায় ছুটে গিয়েছিলেন। রাজনৈতিক নেতার মতোই সন্দেশখালির ঘটনার উদাহরণ টেনে হুমকি দিয়ে এসেছিলেন। রাজভবনের অস্থায়ী বাসিন্দার ওই অতি সক্রিয়তা ভালো চোখে দেখেননি রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব।

এদিন নির্বাচন কমিশনের কাছে ১২ পাতার এক চিঠিতে রাজ্যপালের কীর্তির বিস্তারিত বর্ণনা তুলে ধরেছে তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছে তৃণমূল। পাশাপাশি রাজভবনে জনগণের টাকায় খোলা ‘লোগ সভা’ পোর্টাল বন্ধ করারও দাবি জানিয়েছে শাসকদল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের