‘২৪’র ভোটে লিড দিন, ২৬’র ভোটের টিকিট নিন’, বিধায়কদের বার্তা তৃণমূলের

তৃণমূলের বিধায়কদের কাছে চলে গিয়েছে নির্দেশ, ‘২৪’র ভোটে লিড দিন, ২৬’র ভোটের টিকিট নিন’। খবর সূত্রের। ব্রিগেড শেষেই গিয়েছে বার্তা।

Share:

কৌশিক দে সরকার: ব্রিগেডের বুকে জনগর্জনের মাঝেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের জন্যই দলের প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। একইসঙ্গে রবি বিকাল থেকেই জায়গায় জায়গায় দলের প্রচারও শুরু করে দেওয়া হয়েছে। পাশাপাশি এবার ব্রিগেড শেষে দলের সব বিধায়কদের বার্তাও দিয়ে দিয়েছে শাসক দল। আর তা হল, ‘২৪’র ভোটে(General Election 2024) লিড দিন, ২৬’র ভোটের(West Bengal State Assembly Election 2026) টিকিট নিন’, সূত্রে তেমনটাই জানা গিয়েছে। একুশের ভোটে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছেন ২১৫জন বিধায়ক(MLA)। এদের মধ্যে মারা গিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডে। মারা গিয়েছেন বিধায়ক ইদ্রিস আলি। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়। সেই হিসাবে তৃণমূলের হাতে এখন ২১২জন বিধায়ক রয়েছেন। এর বাইরে বিজেপি থেকে আসা বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন। আবার বিজেপি থেকে আসা ৩জন বিধায়ক সহ মোট ১১জন বিধায়ককে তৃণমূল এবার লোকসভার নির্বাচনে টিকিটও দিয়েছে। বাকি সব বিধায়কদের কাছেই চলে গিয়েছে নির্দেশ, ‘২৪’র ভোটে লিড দিন, ২৬’র ভোটের টিকিট নিন’।

কেন এই নির্দেশ? সূত্রে জানা গিয়েছে, ৩টি কারণে এই বার্তা দেওয়া হয়েছে বিধায়কদের। প্রথমত, লোকসভা নির্বাচনবে বিধায়কদের জয় পরাজয়ের কোনও বিষয় জড়িত থাকে না। তাই অনেক বিধায়কই সেভাবে নিজ নিজ এলাকায় দলের প্রচার বা দলের লিড তুলতে সাহায্য করার বিষয়ে খুব একটা মাথা ব্যাথা থাকেনা। কার্যত অনেকেই বিষয়টি হালকা ভাবেই নেন। সেই জিনিস যাতে ২৪’র ভোটে না হয় সেই কারণেই দলের সব বিধায়কদেরই এই বার্তা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, তৃণমূলের লক্ষ্য এবার বিজেপিকে এক ইঞ্চিও জমি ছেড়ে কথা বলা নয়। সেই কারণে ২৬’র বিধানসভা নির্বাচনের আগেই হাতে থাকা বিধানসভা কেন্দ্রগুলিতে যতটা সম্ভব মাটি এখন থেকেই নিজেদের দখলে রাখতে চায় জোড়াফুল নেতৃত্ব। তৃতীয়ত, বাংলার প্রতিটি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ৭টি করে বিধানসভা কেন্দ্র। সেই হিসাবে রাজ্যের ৩০টি লোকসভা কেন্দ্রে জয় নিশ্চিত করতে চাইছে তৃণমূল। বাকি ১২টি লোকসভা কেন্দ্রে দল লড়াই করে জমি দখল করতে চাইছে বিজেপইর কাছ থেকে। আর তাই দলের ২০০’র বেশি বিধায়কদের ২৪’র ভোটেও নামিয়ে দেওয়া হল লিড তুলে দেওয়ার জন্য। সেই লিড এলে তবেই নিশ্চিত হবে ২৬’র ভোটের টিকিট। অন্যথা প্রার্থী বদল ঘটবে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের