সোমবার রাষ্ট্রপতি নির্বাচন, বিধায়কদের রবিবারই কলকাতায় হাজির হওয়ার নির্দেশ তৃণমূলের

সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন রবিবার দলের সমস্ত বিধায়ককে কলকাতায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি:  সম্প্রতি একাধিকবার রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপির রাজ্য সভাপতি রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ক্রশ ভোটিং হবে বলে দাবি করেছেন। এমনকি গুঞ্জন ছড়িয়েছে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার জন্য বিজেপির তরফে তৃণমূল বিধায়কদের বার্তা পাঠানো হচ্ছে। সেই আবহে সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন রবিবার দলের সমস্ত বিধায়ককে কলকাতায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রবিবারের মধ্যে রাজ্যের সমস্ত বিধায়ককে কলকাতায় এসে হাজির হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমুল কংগ্রেসের তরফে।

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে দলের সব বিধায়কদের ফোন করা শুরু হয়েছে তৃণমুলের তরফে। নির্বাচনের বিষয়ে বিধায়কদের মনে করিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জোড়াফুল শিবিরের একাধিক শীর্ষ নেতাকে। বেশ কয়েকটি জেলার তৃণমূল বিধায়কদের ফোন করার দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। তিনি একে একে সব বিধায়কদের ফোন করে জানিয়ে দিয়েছেন ১৭ তারিখ অর্থাৎ রবিবারে কলকাতায় আসার জন্য। যদি কোনও বিধায়ক ১৮ তারিখে কলকাতায় আসব বলে ঠিক করে থাকেন তাহলে তা হবে না বলে জানান তিনি।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর দলের বিধায়কদের ফোন করার দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, পার্থ চট্টোপাধ্যায়দের। মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুরের বিধায়কদের মূলত ফোন করছেন ফিরহাদ হাকিম। উত্তরবঙ্গ, বর্ধমান, দূর্গাপুর সহ একাধিক জায়গার বিধায়কদের ফোন করছেন অরূপ বিশ্বাস। ফোন করে সব বিধায়কদের নির্দশ দেওয়া হচ্ছে রবিবার রাতের মধ্যে তারা যেন কলকাতায় চলে আসেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিধায়কদের শিখিয়ে পড়িয়ে নিতে আগেভাগে কলকাতায় আসার নির্দেশ দিয়েছে রাজ্যের শাসকদল।

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী