‘‘স্যার, আমাকে বাঁচতে দিন’’ কাতর আর্জি বালুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডি হেফাজতে থাকাকালীন বারবার অসুস্থত হয়েছেন। বৃহস্পতিবার অসুস্থতার কারণে সশরীরে হাজিরা দিতে না পাড়ায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে(Jyotipriya Mallick) ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়। শুনানির শুরুতেই বিচারক তাঁর শরীরের সংবাদ নেন। তখন বালু কাতর আর্জি জানায়, ‘‘আমাকে বাঁচতে দিন।’’ বিচারক তাঁর অসুস্থতার কথা শোনার পর জানান, চাইলে তিনি সেলে ফিরে যেতে পারেন।

গত ২৬ অক্টোবর রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তারপর অসুস্থতার কারণে তাঁকে কমান্ড হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় কোর্ট। হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে ইডির হেফাজত এবং এখন প্রেসিডেন্সি জেলে হেফাজতে রয়েছেন তিনি। অসুস্থতার কারণে বৃহস্পতিবার আদালতে যেতে পারেননি জ্যোতিপ্রিয়। তাই ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হয়। শুনানি শুরু হতেই বিচারক প্রশ্ন করেন, ‘‘কী সমস্যা হচ্ছে আপনার? যেখানে আপনি বসে রয়েছেন, সেখানে আপনার কী সমস্যা হচ্ছে? সমস্যা হলে ওঁকে নিয়ে যেতে পারেন।’’ জবাবে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘৩৫০ সুগার। হাত-পা কাজ করছে না। বাঁচতে দিন।’’ তাঁকে থামিয়ে দিয়ে বিচারক বলেন, “আপনি নিজেকে যখন আইনজীবী হিসেবে দাবি করেছেন, তখন নিশ্চয়ই জেল এবং আদালতের এক্তিয়ার সম্পর্কে অবগত। একজন আইনজীবী হলে আপনার বুঝে যাওয়া উচিত। আপনার অসুবিধা হলে সেলে চলে যেতে পারেন।”
এদিকে, জ্যোতিপ্রিয়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরার অনুমতি চায় ইডি। এখনও এ বিষয়ে কিছুই জানাননি বিচারক। অন্যদিকে জ্যোতিপ্রিয়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল সুস্থ নন। কিডনি ক্ষতিগ্রস্ত। তৃতীয় পর্যায়ে রয়েছেন। সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানান তিনি। খাট এবং টেবিল দেওয়ার আবেদনও জানান। বিচারক বলেন, ‘‘সেটা জেলের এক্তিয়ার।’’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের