কাটল জট, বিধানসভায় যোগ দিতে পারবেন মানিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেল থেকে আগেই ছাড়া পেয়েছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। আর এবার তিনি পেলেন বিধানসভায় যোগদান করার অনুমতি। জানা গিয়েছে,  জামিনের যাবতীয় তথ্য এবং নথি জমা দেওয়ার পর মিলেছে বিধানসভায় যাওয়ার সম্মতি। মানিক বিধানসভার উচ্চশিক্ষা এবং আরও একটি কমিটির সদস্য ছিলেন। জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই তিনি এই সকল কমিটিতে যোগদান করবেন।

গত ১২ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পান প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক  মানিক ভট্টাচার্য। ২৩ মাসের কারাবাস কাটিয়ে অবশেষে তিনি জেল থেকে বের হন। এরপরেই মঙ্গলবার পলাশিপাড়ার  বিধায়ক আসেন বিধানসভায়। সেখানে গিয়ে তিনি জমা দেন জামিনের যাবতীয় তথ্য। আর  সেই তথ্য পর্যালোচনা করার পরই ফের বিধানসভায় যাওয়ার অনুমতি পেলেন মানিক ভট্টাচার্য।

উল্লেখ্য, ২০২২ সালে অক্টোবর মাসে নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করেছিল ইডি। সেই থেকে তিনি জেলে। ইডির তরফে অভিযোগ করা হয়েছিল মানিক  ওএমআর শিট নষ্ট করেছে। আর সেই অভিযোগের কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি বারাবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত মানিকের জামিন মঞ্জুর না করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল হাইকোর্টে আবেদন জানাতে। আর সুপ্রিমের এই নির্দেশের পরেই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মানিক। আর তাতেই  মেলে জেল মুক্তি।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ