মমতা কীভাবে প্রধানমন্ত্রী হবেন? যুক্তি দিয়ে বোঝালেন সুদীপ

কেন এবং কীভাবে মমতা প্রধানমন্ত্রী হতে পারেন তার ব্যাখ্যাও দিয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা। সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বলেন, কলকাতা পুরভোটে শান্তির বার্তা দিয়ে গোটা দেশকে

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের বর্ষীয়ান সাংসদ তথা লোকসভায় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান। শুধু তাই নয়, কেন এবং কীভাবে মমতা প্রধানমন্ত্রী হতে পারেন তার ব্যাখ্যাও দিয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা। সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বলেন, কলকাতা পুরভোটে শান্তির বার্তা দিয়ে গোটা দেশকে বুঝিয়ে দিতে চাইছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় শুধু এই রাজ্যেই নয়, গোটা দেশকেই নেতৃত্ব দিতে পারেন। আজ আমাদের দল কলকাতা, রাজ্য়ের সীমানা ছাড়িয়ে গোটা দেশেই বিস্তার লাভ করতে চলেছে। কিন্তু এত কম সাংসদ নিয়ে কীভাবে প্রধানমন্ত্রীর আসনে বসবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? বর্ষীয়ান এই তৃণমূল সাংসদের যুক্তি, দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ‘ম’ দিয়েই হবে। তবে সেটা মোদি নয়, হবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ভারতবর্ষে এই সংসদীয় ব্যবস্থায় একজন এমপি নিয়েও কেউ প্রধানমন্ত্রী হয়েছেন তার নজিরও আছে।  

বুধবার ফুলবাগানে পুরভোটের প্রচারে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, ইন্দ্রকুমার গুজরাল, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাঁদের পিছনে ছিলেন একজন এমপি। এইচডি দেবেগৌড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাঁর পিছনে ছিলেন তিনজন এমপি। এক থেকে তিনজন এমপি থাকলেও যদি কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আমরা তো ৩৪ পর্যন্ত দেখে এসেছি। এরপর আমরা কোথায় গিয়ে পৌঁছব, দেখবো সেটা জানি না। তাহলে কেন আমরা ভাববো না মমতা বন্দ্য়োপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে পৌঁছে দিতে পারি। তিনি কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন।

সুদীপবাবুর দাবি, আমরাও ভারতবর্ষে বিরোধী দলে আছি। কিন্তু কংগ্রেস যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে গলা মিলিয়ে তৃণমূলকে প্রতিনিয়ত আক্রমণ করছে সেটা আমার ভাববে লজ্জা করে। এর জন্য দলের ভাবমূর্তিও আরও বাড়ানো দলকার বলে মত প্রকাশ করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। তিনি দলীয় কর্মীদের পরিস্কার নির্দেশ দেন, এই নির্বাচনে কোনও গোলমাল হতে দেব না। সংগঠনের দায়িত্বে যারা আছেন তাঁদের বলবো সবদিক লক্ষ্য রাখতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে দেখিয়ে দেব। আর এটাও প্রমান করবো যে শান্তিপূর্ণভাবে ভোট হলে তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ে বই ভোট কমে না। 

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা