বিধানসভাতেই ভোট দেবেন তৃণমূল সাংসদরা, তুলে ধরবেন ‘ঐক্য’

খবর, এই নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঐক্যের বার্তা দিয়ে বিধানসভায় ভোট দেবেন সাংসদরা, জানিয়েছেন সুখেন্দু শেখর রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (PRESIDENT ELECTION)। আর একই দিনে শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন। এই দিনেই নিজেদের ঐক্য তুলে ধরবেন সবুজ শিবিরের (TMC) সাংসদরা (MP)। ভোট দেবেন বিধানসভাতেই।

বাদল অধিবেশনে অংশগ্রহণ করবে তৃণমূল। তবে, বিধান সভাতে বিধায়কদের সঙ্গেই ভোট দেবেন সাংসদরাও। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঐক্যের বার্তা দিয়ে বিধানসভায় ভোট দেবেন সাংসদরা, জানিয়েছেন সুখেন্দু শেখর রায়। উল্লেখ্য, যদি সাংসদরা বিধানসভায় গিয়ে ভোট দেন, তবে তা আগে থেকে জানাতে হবে নির্বাচন কমিশনে।

সবুজ শিবিরের বিধায়ক ও সাংসদদের ঐক্যের বার্তা তৃণমূল তুলে ধরতে চাইছে জাতীয় রাজনীতিতে। সেই জন্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। তবে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার শপথ গ্রহণ হয়নি এখনও পর্যন্ত। তাই তিনি ভোট দিতে পারেন দিল্লিতে গিয়েই। প্রসঙ্গত, সাংসদরা বিধানসভা অথবা লোকসভা, দুই ভবনের যেকোনো এক জায়গায় ভোট দিতেই পারেন।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের