বেহালায় তৃণমূলের ‘অভিনন্দন যাত্রা’

রাজ্য সরকারের উন্নয়নের ১১ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে এই অভিনন্দন যাত্রার। এই মিছিল থেকে তুলে ধরা হয় রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনন্দন যাত্রা করল তৃণমূল। বেহালায় শুক্রবার বিকেলে একটি বিরাট পদযাত্রা বের করে তৃণমূল কংগ্রেস (TMC)। এই অভিনন্দন যাত্রায় তুলে ধরা হয় তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের উন্নয়নের বার্তা। অন্যদিকে এদিন নিজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

শুক্রবার  বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় আয়োজন করা হয়েছিল এই অভিনন্দন যাত্রার। রাজ্য সরকারের (Govt.) উন্নয়নের ১১ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে এই অভিনন্দন যাত্রার (Rally)। এই মিছিল থেকে তুলে ধরা হয় রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান। পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তৃণমূল নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা। পদযাত্রা করা হয় ১১৯ নম্বর ওয়ার্ডে। 

১১৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা কাকলী বাগের নেতৃত্বে এই অভিনন্দন যাত্রা। তিনি বলেন, সরকারের ১১ বছর পূর্তিতে উন্নয়নের তথ্য তুলে ধরেই এই যাত্রা। এই মিছিল থেকে বাম আমলে হওয়া দূর্ণীতির তদন্তের দাবিও জানানো হয়। 

অন্যদিকে, এদিন নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি লেখেন, অতি উৎসাহী হয়ে কেউ কেউ পোস্ট করছেন হোক প্রতিবাদ। সেই সব পোস্ট  সরিয়ে নেওয়ার বার্তা দেন পার্থ।  বলেন, উন্নয়নের বার্তা দিয়ে অভিনন্দন যাত্রায় যেন অন্য কোনও বিষয় না আসে। শুধু উন্নয়নের বার্তাই যেন তুলে ধরা হয় পদযাত্রায়। 

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক