অখিল গিরি-উত্তম বারিককে ‘সমঝে’ দিলেন মমতা, সঙ্গে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল বিধায়ক অখিল গিরি ও উত্তম বারিকের লড়াই মঙ্গলবারই প্রকাশ্যে এসে পড়েছিল। দলের দুই বিধায়কের ভূমিকায় যথেষ্টই ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দুই বিধায়ককে নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে হাতে হাত মিলিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছেন, দলকে ফের অস্বস্তিতে ফেললে দু’জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দলনেত্রীর তীব্র তিরস্কারের মুখে পড়ে আমতা-আমতা করতে থাকেন শাসকদলের দুই দাপুটে বিধায়ক।

সামনেই কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ওই নির্বাচনকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে শাসকদল। সম্মানের লড়াই হিসাবেই দেখছে। কিন্তু দলের দুই বিধায়ক আখিল গিরি ও উত্তম বারিকের মধ্যে লড়াইয়ে যথেষ্টই চিন্তিত তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই বিশেষ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুই নেতার লড়াই প্রকাশ্যে এসে পড়ে। উত্তমের অনুগামীরা বিধায়ক অখিলকে দেখে ‘চোর-চোর’ স্লোগান দিয়েছিলেন। পাল্টা প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি তাঁদের বোমা মেরে ‘পাঁচ মিনিটে খতম’ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। ওই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে নিমিষেই ভাইরাল হয়ে যায়। অস্বস্তিতে পড়তে হয় শাসকদলের শীর্ষ নেতৃত্ব।

তড়িঘড়ি হস্তক্ষেপ করেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ফোন করে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের নেতাদের কলকাতায় ডেকে পাঠান। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে দক্ষিণ কলকাতার প্রিয়নাথ মল্লিক রোডের অফিসে জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল রাজ্য সভাপতি। সূত্রের খবর, বৈঠক চলাকালীনই সুব্রত বক্সির ফোনে ফোন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। রাজ্য সভাপতির ফোনের মাধ্যমেই যুযুধান দুই বিধায়কের সঙ্গে কথা বলেন। অখিল ও উত্তমের কাছে তিনি ক্ষুব্ধ ও ক্রুব্ধ কণ্ঠে জানতে চান, তাঁদের জন্য দলকে কেন ‘অস্বস্তিতে’ পড়তে হবে? ওই ধমকি খাওয়ার পরে আমতা-আমতা করতে থাকেন দুই দাপুটে নেতা। অঅঅঅঅখিল ও উত্তমকে সর্তক করে মমতা স্পষ্ট বলে দেন, ‘যদি তাঁরা দলের কথা শুনে এবং মেনে না চলতে পারেন, তা হলে তিনি কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবেন। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত ডিরেক্টর পদে যে প্যানেল ঠিক করে দেবেন, তা-ই মেনে নিতে হবে সকলকে। কেউ গোঁজ প্রার্থী দাঁড় করালে দলের শীর্ষনেতৃত্ব সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA