শুভেন্দুর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনছে তৃণমূল

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার প্রিভিলেজ মোশন আনতে চলেছে তৃণমূল। শুভেন্দুর সঙ্গে নাম রয়েছে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের বাজেট ভাষণের সময় বিজেপি(BJP) বিধায়কদের চিৎকার, চেঁচামেচি, ভাষণ পড়তে বাধাদান, শ্লোগানবাজির সাক্ষী থাকছে বাংলা। সোমবারের সেই ঘটনায় বিজেপির রীতিমত মুখ পুড়েছে। শাসক শিবিরের অভিযোগ বিজেপির এই নোংরামির সঙ্গে সরাসরি বঙ্গ বিজেপি নেতৃত্বের কোনও যোগ না থাকলেও যোগ রয়েছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)। তাঁর নির্দেশ ও পরিকল্পনামাফিকই নাকি গতকাল রাজ্য বিধানসভায়(State Legislative Assembly) বিজেপির বিধায়কেরা হইহট্টগোল ও চিৎকার চেঁচামেচি করে রাজ্যপালকে বাজেট অধিবেশনের ভাষণ পড়তে বাধা দেয়। তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই এবার প্রিভিলেজ মোশন(Privilege Motion) আনতে চলেছে তৃণমূল(TMC)। এমন চিন্তা ভাবনা নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। শুভেন্দুর সঙ্গে নাম রয়েছে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের(Sudip Mukherjee)। তাঁরা অসভ্যতা করেছেন বলে অভিযোগ।

এই বিষয়ে গতকালই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Sashi Panja) জানিয়েছেন, ‘রাজ্যের বিরোধী দলেনেতা যা বলেছেন তা ঢাঁহা মিথ্যা। বিজেপির যারা সদস্য ছিলেন তাঁরা তৃণমূলের মহিলা বিধায়কদের হেনস্থা করেছেন। বিশেষ করে বিজেপির যারা পুরুষ বিধায়ক ছিলেন তাঁরা মহিলা সদস্যদের হেনস্থা করেছেন। উনি(শুভেন্দু) বলছেন চন্দ্রিমাদি আর শশী পাঁজা নাকি রাজ্যপালকে হেনস্থা করেছেন। এটা সম্পূর্ণ ভুল এবং অত্যন্ত দুঃখজনক। আমরা সংবিধানে বিশ্বাস রাখি ও আস্থা রাখি। আমরা রাজ্যপালকে সম্মান জানিয়ে বিধানসভার পবিত্রতা বজায় রেখেছি। কিন্তু আমাদের মহিলা বিধায়কেরা যেভাবে হেনস্থা হয়েছি তার জেরে আমরা স্পিকাররের কাছে প্রিভিলেজ মোশন জমা দিচ্ছি।’ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী ও সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেই ওই প্রিভিলেজ মোশন আনা হবে। উল্লেখ্য গতকাল শুভেন্দু বিধানসভায় সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, ‘রাজ্যপাল মানবেন কিনা জানিনা, মুখ্যমন্ত্রীর চোখের ইশারায় চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা রাজ্যপালকে শারীরিক ভাবে হেনস্থা করেন।’ শুভেন্দুর এই দাবির পরেই শশী মুখ খোলেন সাংবাদিকদের সামনে। পরে তৃণমূল সিদ্ধান্ত নেয়ে শুভেন্দু-সুদীপের বিরুদ্ধেই আনা হবে প্রিভিলেজ মোশন।

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর