টিএমসিপি’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লক্ষাধিক ছাত্রছাত্রীর সমাবেশের প্রস্তুতি

তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে বড় সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ অগস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে বড় সমাবেশের ডাক দিয়েছে শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। সংগঠনের প্রতিষ্ঠা দিবসের পরদিন অর্থাৎ আগামী ২৯ অগস্ট সেই সমাবেশে লক্ষাধিক ছাত্রছাত্রীর সমাবেশের লক্ষ‌্যমাত্রা নেওয়া হয়েছে।

রাজ্য রাজনীতিতে বর্তমানে নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে, এই আবহে সমাবেশে ভিড় বাড়ানোটা চ্যালেঞ্জ শাসকদলের ছাত্র সংগঠনের কাছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা দাবি করছেন, নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফিতারি ছাত্র সমাজের উপরে কোনও প্রভাবে ফেলেনি। বস্তুত আগামী ২৯ তারিখের সমাবেশে তার প্রমাণ মিলবে বলে দাবি জোড়াফুল শিবিরের ছাত্র নেতাদের। ইতিমধ্যে সেই সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের এবারের এই সমাবেশের ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২৯ তারিখে ছাত্র সমাবেশকে কেন্দ্র করে কর্পোরেট ধাঁচে রাখা হবে স্বেচ্ছাসেবক পোস্টিং। পাশাপাশি ব্যবস্থা থাকবে কার পার্কিং এর। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রীদের সঙ্গে সমন্বয়ের জন‌্য ছাত্রনেতারা রাখছেন বিশেষ টিমও।

২৯ তারিখের বড় সমাবেশকে মাথায় রেখে শনিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিশেষ বৈঠক করবেন ছাত্রনেতারা। সেই বিশেষ বৈঠকে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন প্রাক্তন ছাত্রনেতা তাপস রায় ও বৈশ্বানর চট্টোপাধ‌্যায়। বৈঠকে হাজির থাকার কথা রয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সার্থক বন্দ্যোপাধ‌্যায়েরও। এবারের সমাবেশে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। ২১ জুলাইয়ের শহীদ সমাবেশের মতো এই সমাবেশেও যোগ দিতে আগেভাগেই উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা কলকাতায় এসে পৌঁছচ্ছেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের