চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও মেটান’, ডিএ মামলায় রাজ্যের আইনজীবীকে বলল সুপ্রিমকোর্ট

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। ডিএ মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে বলল সুপ্রিম কোর্ট। সোমবারের পর মঙ্গলবার ডিএ সংক্রান্ত মামলা ওঠে সুপ্রিমকোর্টে। এদিন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠে। রাজ্যের আইনজীবীকে সুুপ্রিমকোর্ট জানায়, ‘কিছু টাকা হলেও মেটান। ওরা তো আপনাদেরই কর্মী। ওরা তো পালিয়ে যাচ্ছে না’

সোমবার সুপ্রিমকোর্টে মামলাটি উঠলে শুনানি পিছিয়ে যায়। সোমবার আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ডিএ মামলা নিয়ে পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন রয়েছে।  প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে।  এদিন সময় মতো মামলাটি বেঞ্চে ওঠার পরেই মামলাটি পিছিয়ে গিয়েছে। ডিএ প্রাপকরা জানিয়েছেন, সুুপ্রিমকোর্টের ওপরে তাঁদের ভরসা রয়েছে। সুপ্রিমকোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মামলটি শুনেছেন। এই মামলার যত তাড়াতাড়ি সম্ভব শুনানি করা হবে। প্রয়োজন হলে প্রতিদিন শুনানি হবে। রাজ্যের পক্ষ থেকে সময় বাড়ানোর কথা বলা হয়েছে। তাঁদের দাবি, টাকার পরিমাণ অনেকটা বেশি হওয়ার জন্যই সময় দরকার।

সোমবারের পর মঙ্গলবারও আদালতে ওঠে মামলা। সেখানে শুনানি শুরু হতেই ১৩ রাজ্যের তুলনা টেনে সওয়াল করেছেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন,  প্রত্যেক রাজ্য পৃথকভাবে ডিএ নির্ধারণ করে।  ১৩ টি রাজ্য কেন্দ্রের হারে ডিএ দেয় না। ডিএ রাজ্যের আর্থিক অবস্থার ওপর দিয়ে নির্ভরশীল। এটি দেয় রাজ্য সরকার। প্রত্যেকটা রাজ্যের পৃথকভাবে ডিএ নির্ধারণ হয়। তিনি আরও বলেন, ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। ডিএ কি মৌলিক অধিকার দুই পক্ষের সাওয়াল জবাব এদিন সুপ্রিম কোর্টে।

১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, জুন মাসের মধ্যে দিয়ে দিতে হবে ২৫ শতাংশ বকেয়া ডিএ। এই নির্দেশের পর থেকে প্রায় ১০ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকেরা আশায় বুক বেঁধেছিলেন। বহুদিন ধরে অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কবে পাবেন তাদের প্রাপ্য ডিএ। শীর্ষ আদালত ও রাজ্য সরকারের দিকেই তাকিয়ে রয়েছে হাজার হাজার সরকারি কর্মচারী।

Published by:

Share Link:

More Releted News:

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

‘‌যারা বলছে তাড়িয়ে দেব, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব’‌, তোপ মমতার

ভোটমুখে বড় সাফল্য নবদ্বীপ থানার পুলিশের, নিষিদ্ধ মাদকদ্রব্য সহ গ্রেফতার ১

LIVE

LIVE ‘নির্লজ্জ অর্থমন্ত্রী এসে কার্ড বিলি করছে’, নিশানা মমতার

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ