অনুতপ্ত হলেও ক্ষমাপ্রার্থী নন বিধায়ক নওশাদকে ধাক্কা মারা সেই যুবক

গত শনিবার ডিএ এর আন্দোলন মঞ্চে বিধায়ক নওশাদকে ধাক্কা মারেন ওই যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawshad Siddique) ডিএ এর দাবিতে আন্দোলন মঞ্চে অনশন চলাকালীন ধাক্কা মেরেছিলেন এক যুবক। গত শনিবার সেই ঘটনার পর তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে জামিনে ছাড়া পেয়ে সেই আব্দুস সালাম ওরফে তোতা (Tota) সংবাদমাধ্যমকে জানালেন, বিধায়ককে ধাক্কা মারার ঘটনায় তিনি অনুতপ্ত হলেও ক্ষমা চাইবেন না।

হাওড়ার বাঁকড়ার বাসিন্দা তোতা শনিবার ডিএ এর দাবিতে আন্দোলনের অনশনমঞ্চে বিধায়ক নওশাদকে ধাক্কা মারার ঘটনা নিয়ে বলেন, ‘বাংলায় যাতে অশান্তির বাতাবরণ থাকে নওশাদ সিদ্দিকি সব জায়গায় সেই বক্তব্যই রাখেন। আমি সেদিন বিধায়ককে ধাক্কা মেরেছি, সেটা হয়ত উচিত হয়নি। আমি অনুতপ্ত, তবে ক্ষমা চাইছি না। কিন্তু আমার মনে হচ্ছে উনি অন্য উদ্দেশ্য নিয়ে ঘুরছেন। অশান্তি লাগানোর চেষ্টা করছেন।’ যদিও ঘটনার দিন ভাঙড়ের বিধায়ক বলেছিলেন, ‘পরিকল্পনা করে এই আন্দোলনটাকে ভুলুন্ঠিত করার চেষ্টা করছিল।’

ডিএ এর দাবিতে আন্দোলনকারীদের মঞ্চে গত শনিবার সকাল থেকে ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। আন্দোলনকারীদের মঞ্চে দুপুর প্রায় ২:৪৫ নাগাদ মাইক হাতে বক্তব্য রাখছিলেন নওশাদ। সেই সময় আব্দুস সালাম নামে ওই ব্যক্তি উঠে এসে বিধায়ককে জিজ্ঞাসা করেন, ‘সংখ্যালঘুদের জন্য কী করেছেন?’ জবাবে নওশাদ বলেন, ‘আমি সংখ্যালঘুদের জন্য স্পেসিফিক কিছু করতে চাইছি না। সংখ্যালঘু, সংখ্যাগুরু…’ কথা শেষ করার আগেই নওশাদকে ধাক্কা দেন ওই যুবক। ঘটনার সময়ের ভিডিওতে দেখা যায়, হামলাকারী যুবক নিজের শরীরের কোনও আঘাতের চিহ্ন দেখান। তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন আন্দোলনকারীরা।

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

‘বিতর্ক তৈরি করে লাভ নেই, সরকার তদন্ত করবে’, দিল্লিতে মেসবাড়ি ভেঙে পড়া নিয়ে দিলীপ ঘোষ

আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক