পর্যটনেও এগিয়ে বাংলা, ফের ‘স্কচ গোল্ডেন’ পুরস্কার রাজ্যের ঝুলিতে

রবিবার আরও স্বীকৃতি এল রাজ্যের ঝুলিতে। এবার পশ্চিমবঙ্গ পর্যটন এবং বন দফতর পেল স্কচ (SKOCH) পুরস্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনাকালে দারুণ কাজের স্বীকৃতি হিসেবে শনিবারই রাজ্যের শিক্ষা দফতর পেয়েছিল আন্তর্জাতিক ‘স্কচ গোল্ডেন’ পুরস্কার। রবিবার আরও স্বীকৃতি এল রাজ্যের ঝুলিতে। এবার পশ্চিমবঙ্গ পর্যটন এবং বন দফতর পেল স্কচ (SKOCH) পুরস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেই টুইট করে জানিয়েছেন, রাজ্যের পর্যটন দফতর করোনাকালে সাফল্যের সঙ্গে কাজ করার জন্য আন্তর্জাতিক স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে। পাশাপাশি রাজ্য়ের বন দফতরও সিলভার পুরস্কার পেয়েছে। রবিবার জাতীয় স্তরে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। গত তিনমাসে মোট ৮টি ‘স্কচ’ পুরস্কার পেল পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্য সরকারের সূত্রে জানা যাচ্ছে, বিগত কয়েক বছরে রাজ্যের উপকূলীয় এলাকায় ফণী, আমফান বা যশের মতো প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। সুন্দরবন বা পূর্ব মেদিনীপুরে বিস্তৃর্ণ এলাকায় তছনছ হয়েছে ম্যানগ্রোভ অরণ্য়। তবুও বিপর্যয় সামলে দ্রুততার সঙ্গে ম্যানগ্রোভ লাগানোর কাজ করেছে বন দফতর। এছাড়াও মৌসুনী দ্বীপ বা দিঘা, মন্দারমনির ক্ষয়ক্ষতি সামলে ফের পর্যটকদের উপযোগী করা গিয়েছে। করোনার ধাক্কায় বেসামাল পর্যটন শিল্পের জন্য রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। দীর্ঘ লকডাউনে পর্যটন আবাস ও কটেজগুলি রক্ষণাবেক্ষণ-সহ মেরামত নবরূপে হাজির করেছে পর্যটন দফতর। পাশাপাশি কর্মসংস্থানের জন্য প্রচুর হোম-স্টে তৈরিতে উৎসাহিত করেছে রাজ্য সরকার। এরই স্বীকৃতি হিসেবে স্কচ গোল্ডেন পুরস্কার পেল রাজ্যের পর্যটন দফতর।

অপরদিকে, ঘূর্ণিঝড়ের পর সুন্দরবনের বনভূমি ও ম্যানগ্রোভ অরণ্য পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ নিয়েছিলেন। একশো দিনের কাজে প্রচুর ম্যানগ্রোভ চাড়া রোপণ এবং রক্ষাণাবেক্ষণের কাজ করেছে বন দফতর। রবিবার ‘স্কচ’ পুরস্কারের শংসাপত্রে স্পষ্ট করে এই ম্যানগ্রোভ বাঁচাতে বন দফতরের উল্লেখযোগ্য ভূমিকার কথা বলা হয়েছে। উল্লেখ্য, গত বছরও রাজ্যের একাধিক দফতর স্বীকৃতি হিসেবে ‘স্কচ’ পুরস্কার পেয়েছিল। এবার চলতি বছরে গত তিনমাসে মোট ৮টি ‘স্কচ’ পুরস্কার পেল রাজ্যের একাধিক দফতর।

 

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ