টিকিট কাটায় অনীহা, ৭ সরকারি বাস কন্ডাক্টারের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি বাসের বিনা টিকিটের যাত্রীদের ধরতে রাজ্য পরিবহন দফতর(Transport Department) বিশেষ অভিযানে নেমেছে। সেই অভিযানে ধরা পড়েছে সাতজন সরকারি বাসের কন্ডাক্টর। তাদের অধিকাংশের বিরুদ্ধেই সঠিক ভাড়ার টিকিট না নেওয়া বা নিজের কর্তব্য সঠিকভাবে পালন না করার অভিযোগ পাওয়া গিয়েছে।বিশেষ দল গঠন করে বাসে বাসে চলছে তল্লাশি অভিযান।

শহর এবং দূরপাল্লার সব বাসেই চালানো হচ্ছে তল্লাশি। রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান(Chairman) রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে তাদের কাজ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। একই রকম ভাবে বাসের কন্ডাক্টারদের(Bus Conductor) বিরুদ্ধে অনিয়ম ধরা পড়লেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাগাতার অভিযান চালানোর ফলে গত মাসে সরকারি পরিবহন সংস্থা গুলির আয় বাবদ রাজস্ব ১০ শতাংশ বেড়েছে বলে তিনি জানান।

মে মাসে বিনা টিকিটের(Without Tickets) ৭২ জন যাত্রীকে চিহ্নিত করে জরিমানা আদায় করা হয়েছে। ৭ জন কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিন এই অভিযান আরো লাগাতার চালানো হবে পরিবহন দফতরের পক্ষ থেকে। এই ধরনের অসাধুচক্র গুলির বিরুদ্ধে আগামী দিন অভিযান আরো জোরদার করার পরিকল্পনা গ্রহণ করেছে পরিবহন দফতর।

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের