দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ধর্মে ধর্মে ভাগাভাগি করতে চাইছে’, কেন্দ্রকে নিশানা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: রণক্ষেত্রের চেহারা নিয়ে পশ্চিমবঙ্গ। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দিন কয়েক ধরেই প্রতিবাদে শামিল হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জের পরিস্থিতি বিবেচনা করে উচ্চ আদালত কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছে।

ওয়াকফ সংশোধনী আইনটি প্রত্যাহারের দাবিতে জেলায় জেলায় চলছে কেন্দ্র বিরোধী বিক্ষোভ। শনিবার মুখ্যমন্ত্রী নিজে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, নয়া আইন এরাজ্যে লাগু হচ্ছে না। তাই উত্তেজনা কারণ নেই, সকলে শান্তি বজায় রাখুন। এবার একই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার সোদপুরে এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রকে আক্রমণ করেই বাংলায় শান্তির প্রার্থনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, ”বাংলার উন্নয়ন, সাফল্যের খতিয়ান না দেখে কেউ বা কারা আগুন জ্বালাতে চাইছে। ধর্মে ধর্মে ভাগাভাগি করে অশান্তি করতে চাইছে। কেন্দ্র বকেয়া টাকা না দিয়ে ভাতে মারতে চায়। কিন্তু পারবে না।”

বাঙালিকে নিজ ঐতিহ্য মনে করিয়ে দিয়ে অভিষেকের নিদান, “আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেখানে যাঁরা আমার কথা শুনছেন, আপনারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি ভুলে যাবেন না। সবাই নিজের নিজের এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখুন। কোথাও কোনও অন্যায় হতে দেবেন না। যারা অশান্তি করার চেষ্টা করছে, তাদের থেকে সতর্ক থাকুন।”

মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলার স্পর্শকাতর এলাকায় অশান্তি ছড়িয়েছে। চলেছে গোলাগুলি। পুলিশের তথ্য অনুযায়ী, ২ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। সামশেরগঞ্জে বাবা ছেলেকে একসঙ্গে কোপানোর ঘটনার আরও খারাপ হয়েছে পরিস্থিতি। রাজ্য পুলিশের তরফে ডিজি রাজীব কুমার, এডিজি (আইনশৃঙ্খলা) বারবার রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন, শান্তি বজায় রাখুন, গুজব ছড়াবেন না। শান্তির বার্তা দিয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ