বিধানসভায় আচমকাই অসুস্থ তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভায় অধিবেশনে যোগ দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক। আচমকাই তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ-এর হাত-পা কাঁপতে থাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হইচই পড়ে যায় বিধানসভা ভবনের ভেতরে। আপাতত তাঁকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিধায়কের চিকিৎসা চলছে।

সোমবার  দুপুর ১.৩০টা নাগাদ ঘটনাটি ঘটে। অসুস্থ হয়ে পড়তেই তাঁকে নিয়ে যাওয়া হয় বিধায়ক তাপস রায়ের ঘরে। বিধানসভার চিকিৎসককে ডাকা হয়। তবে শারীরিক অবস্থার কোনরূপ উন্নতি হয়নি বিধায়কের। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসক। হাসপাতালে যোগাযোগ করেন বিধায়ক তাপস রায়। তড়িঘড়ি কল্লোল খাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দীর্ঘ সময় পর্যবেক্ষণে রেখে তাঁকে ৩.৪৫ নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয়। আপাতত বিশ্রামে থাকতে বলা হয়েছে বিধায়ককে। কিছু মেডিক্যাল পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে যত দ্রুত সম্ভব আবার চিকিৎসকের কাছে আসতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়। অধিবেশনে দি ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস সংশোধন বিল ২০২৩ নিয়ে তুলকালাম বাধান বিজেপি বিধায়কেরা।  বিজেপির দাবি এই বিলে সাক্ষর করেননি রাজ্যপাল। ফলে এই বিল অনুমোদিত নয়। তাই কিভাবে এই বিল পেশ করা হচ্ছে বলে হট্টগোল বাধান তাঁরা। বিলের কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ার পর্যন্ত ছেড়া কাগজ নিয়ে এগিয়ে যান শুভেন্দু। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। শেষ অবধি  আগামী ৪ ডিসেম্বর এই বিল নিয়ে আলোচনা করতে হবে বলে জানান স্পিকার।

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল