জগন্নাথের ৫৬ ভোগের একটি পদ বাড়িতেই বানিয়ে নিন, জমে যাবে উল্টোরথ

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই উল্টোরথ। মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবেন জগন্নাথদেব। টানা সাতদিনে উৎসব কাটিয়ে ভাইবোনদের নিয়ে ফিরবেন তিনি। রথযাত্রার শুরু দিনে যতটা জাঁকজমকভাবে মেতে ওঠেন ভক্তরা, তেমন উল্টোরথেও তার কমতি থাকে না। ভোগ থেকে শুরু করে পুজোর আচার অনুষ্ঠান নিয়ম মেনেই পালন করা হয়ে থাকে। বাঙালির কাছে উৎসব মানেই খাওয়া দাওয়া। রথযাত্রার ভাবনার সঙ্গে মিলিয়ে এইদিন বাড়িতেই বানাতে পারেন নীলমাধবের ভোগের একটি পদ। জগন্নাথদেবকে ৫৬ ভোগ দেওয়া হয়। তারমধ্যে গোটি বেইগন অন্যতম। এটি চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন।

যেকোনও নিরামিশের দিন এটি বানিয়ে রুটি, পরটার সঙ্গে ভাল ভাবেই খেতে পারবেন এটি। স্বাদেও হয় অপূর্ব। কীভাবে বানাবেন এটি, দেখে নিন।

উপকরণ – ১টি মাঝারি মাপের বেগুন, ১ চা চামচ গোটা জিরে, ২ টেবিল চামচ ধনেপাতা, ১ গাট মাপের দারচিনির টুকরো, ১ চা চামচ গোলমরিচ, ৭-৮টি লবঙ্গ, বড়ার জন্য লাগবে আধ কাপ বিউলির ডাল, ২ টেবিল চামচ জল, স্বাদমতো নুন, ২ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ পাঁচফোড়ন, ২-৩টি তেজপাতা, আধ চা চামচ হলুদগুঁড়ো, ২ কাপ জল, স্বাদমতো নুন, আধ কাপ কোরানো নারকেল, ৪টি কাঁচা লঙ্কাচেরা, ধনেপাতা কুঁচি।

প্রথমে ডাল ভাল ভাবে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। সকালে সেটি মিহি ভাবে বেটে তারমধ্যে ডাল, সামান্য নুন দিয়ে একটি চামচে করে ফেটাতে হবে। ডালের মিশ্রণ ফেঁপে উঠলে কড়াইয়ে ঘি গরম করে ছোট ছোট ডালের বড়া ভেজে তুলে নিতে হবে। বেগুন ভালভাবে ধুয়ে কেটে নিয়ে সোনালি করে ভেজে নিন। গোটা মশলা গুলো শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়িয়ে নিতে হবে। এ বার কড়াইয়ে থাকা ঘিয়ে একে একে পাঁচফোড়ন, তেজপাতা, গুঁড়ো হলুদ এবং আগে থেকে গুঁড়িয়ে রাখা মশলা দিয়ে নাড়তে হবে। মশলা কষিয়ে তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে ২ কাপ জল, কোরানো নারকেল, চেরা কাঁচা লঙ্কা এবং স্বাদমতো নুন। এবার ঢাকা দিতে হবে। কিছুটা হয়ে এলে ডালের বড়াগুলো দিতে হবে। বড়া দেওয়ার পর মিনিট পাঁচেক রেখেই দিয়ে ভেজে রাখা বেগুন দিয়ে কয়েক মিনিট নেড়েচেড়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ