যাদবপুরে ‘ওপেন বুক সিস্টেমে’ পরীক্ষার প্রস্তাব দুটি বিভাগের

ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষার প্রস্তাব দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ এই প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষের কাছে।

Share:

নিজস্ব প্রতিবেদক: ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষার প্রস্তাব দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ এই প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষের কাছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক হয় বুধবার। সেই বৈঠকে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগ। বৈঠকে পড়ুয়াদের ‘ওপেন বুক সিস্টেম’ বা বই দেখে পরীক্ষা দেওয়ার পক্ষে প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ। একইসঙ্গে প্রতিটি পেপারে তিন ঘণ্টার পরিবর্তে চার ঘণ্টায় পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ১০০ নম্বরের পরিবর্তে ৭০ নম্বরে লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে বলা হয়েছে, বই, নোটস ও পিডিএফের প্রিন্ট নিয়ে পরীক্ষায় বসা যাবে। তবে মোবাইল বা ট্যাবের মতো কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করা যাবে না। দুটি বিভাগের দেওয়া এই প্রস্তাব অন্যান্য বিভাগকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আগামী ৮ এপ্রিলের মধ্যে অন্যান্য বিভাগের মতামত জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের একাংশ অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিল। এই দাবি নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়ারা। পড়ুয়াদের দাবিকে মাথায় রেখে অফলাইনে ওপেন বুক সিস্টেমের মাধ্যমে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিনের তরফে। ওপেন বুক সিস্টেমে পড়ুয়াদের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আসায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ  বেশ অবাক হয়েছেন। তাঁদের মতে, ওপেন বুক সিস্টেম একটি স্বীকৃত পদ্ধতি ঠিকই। কিন্তু এর জন্য কোর্স, ক্যারিকুলাম ও পাঠদান পদ্ধতি সেই মতো ঠিক করতে হয় আগে থেকে। আগে থেকে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে সেই ভাবে সেমেস্টার শুরু করতে হয়। কিন্তু সে কথা মাথায় রেখে পড়ুয়াদের পঠন পাঠন করানো হয়নি। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শেষমেষ ওপেন বুক সিস্টেম পদ্ধতিতে পরীক্ষা হবে কিনা তা ৮ তারিখের পর জানা যাবে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের