পানিহাটির মেলায় ভিড়ের চাপে মৃত ৩, ট্যুইট মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটিতে দই-চিড়ের মেলায় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হল দু জনের। অসুস্থ হয়েছেন আরও ৫০ জন পূণ্যার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দই-চিড়ের মেলায় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হল ৩ জনের। উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির মহোৎসবতলা ঘাটে ভিড়ের চাপে এবং প্রচন্ড গরমের জেরে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ৩ পূণ্যার্থীর। সরকারিভাবে ৩ জনের মৃত্যুর কথা জানালেও বেসরকারি মতে মৃত্যুর সংখ্যা ৫। অসুস্থ হয়েছেন আরও ৫০ জন পূণ্যার্থী। ইতিমধ্যে প্রশাসনের তরফে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পানিহাটির মহোৎসবতলা ঘাটে দই-চিড়ের মেলায় পূণ্যার্থীদের বিশাল সমাগম হয়। এদিন সরু রাস্তা দিয়ে বিশাল সংখ্যক পূণ্যার্থী যাওয়ার কারণে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। তার জেরে অসুস্থ হয়ে পড়েন পূণ্যার্থীরা। ইতিমধ্যে ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পানিহাটির ইসকন মন্দিরের দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরম ও আদ্রর্তায় ৩ জনের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশ কমিশনার এবং জেলাশসক ঘটনাস্থলে গিয়েছেন। সমস্তরকম সাহায্য করছেন তাঁরা।’ পূণ্যার্থীদের মেলা থেকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। যাতে আর কেউ মেলায় প্রবেশ করতে না পারে তার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। অসুস্থদের উদ্ধার করে সাগরদত্ত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় বলরাম স্টেট জেনারেল হাসপাতালে।

করোনার জন্য গত ২ বছর ধরে বন্ধ ছিল দই-চিড়ে উৎসব। ২ বছর পর পানিহাটিতে গঙ্গা তীরবর্তী মহোৎসব তলা ঘাটে দণ্ড মহোৎসব পালিত হচ্ছে। এ বছর এই উৎসব ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা ছিল অনেক বেশি। সকাল থেকেই দলে দলে পূণ্যার্থীরা মেলায় আসতে থাকেন। আর পূণ্যার্থীদের ভিড়ের সেই চাপে এবং গরমের জেরে মৃত্যু হল একাধিক পূণ্যার্থীর। আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ