জেলে থেকেই মাস্টার ডিগ্রি করেছেন ২ জন বন্দি, জানালেন অখিল গিরি  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে বিধানভার অধিবেশন। মঙ্গলবার অধিবেশন চালাকালীন সময় উঠে এল অবাক চাঞ্চল্যকর তথ্য। জেলের মধ্যে মাস্টার ডিগ্রি পেয়েছেন ২ জন আসামি। এদিন বিধানসভায় বিজেপি বিধায়ক  বিশ্বনাথ কারক প্রশ্ন করেন,’উচ্চশিক্ষার জন্য জেলবন্দিদের কি ব্যবস্থা দেওয়া হয়েছে?’  

বিজেপি বিধায়কের করা এই প্রশ্নের উত্তর দেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তিনি এদিন বিধানসভায় দাঁড়িয়ে বলেন,’জেলের মধ্যে  থেকেই ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন ২ জন। শুধু তাই নয় স্নাতক স্তরে ছিলেন ১১ জন বন্দি। তাদের মধ্যে ২ জন পাশ করেছে।বাকিদের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। এনারা সকলেই ইন্দিরা গান্ধী ওপেন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন।‘

শুধু স্নাতক বা মাস্টার ডিগ্রি নয়, জেলে থাকা অনেক বন্দি সার্টিফিকেট কোর্সেও ভর্তি হয়েছেন। মোট ৪৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সার্টিফিকেট কোর্স পাশ করেছেন ১৪ জন । বাকিদের এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি। এছাড়াও বন্দিদের জেলের মধ্যেই কম্পিউটার শেখান হচ্ছে। এদিন বিধানসভায় দাঁড়িয়ে কারা মন্ত্রী বলেন, বর্তমানে জেলবন্দিদের মধ্যেও বাড়ছে পড়াশোনার আগ্রহ।একথায় , জেলবন্দিদের মধ্যে যে পড়াশোনার আগ্রহ যে বাড়ছে তাতে খুশী কারা মন্ত্রী ।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA