ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু রাজারহাটের ২ মহিলার

ডেঙ্গি (DENGUE) আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল ২ জনের। দু'জনেই রাজারহাটের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গি (DENGUE) আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল ২ জনের। দু’জনেই রাজারহাটের বাসিন্দা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এবং আতঙ্ক। এই দু’জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই।

রবিবার বেলেঘাটা আইডি’তে মৃত্যু হয়েছে ২ মহিলার। তাঁদের ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গি শক সিনড্রোমের। দু’জনেই রাজারহাটের বাসিন্দা। মৃতাদের নাম হালিমা বিবি এবং আমিনা বিবি। তাঁদের বয়স হয়েছিল যথাক্রমে ৬০ এবং ৩৯। জানা গিয়েছে, হালিমা বিবির বাড়ি রাজারহাটের চাঁদপুরে।

হাসপাতাল সূত্রে খবর, গত শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হালিমা। গত রবিবার রাতে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমিনা। জানা গিয়েছে, হালিমার জ্বর হলে প্রথমে তিনি স্থানীয় চিকিৎসককে দেখান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। এই দু’জনের প্লেটলেট অত্যধিক কমে গিয়েছিল। চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় সময় টুকুও পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। পিছিয়ে নেই শিলিগুড়ি । প্রতিদিন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের বিভিন্ন জায়গায় নজরদারি টিম পাঠানো হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জেলায় যাচ্ছে বিশেষ টিম। রাজ্য স্বাস্থ্য দফতরের এই দলের কাজ এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গি পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গি চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না-  এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে ওই দল। এই নজরদারি দলে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকছেন।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা