নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে নিউটাউনের রামমন্দির এলাকার একটি পরোটার দোকান থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইকো পার্ক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিচয় এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটাউন রামমন্দিরের পাশেই বহু বছরের পুরনো একটি পরোটার দোকান রয়েছে। প্রতিদিনের মত আজ বুধবার (২৯ জুলাই) সকালেও দোকান খুলতে এসে মালিক দেখেন, দোকানের ভিতরে এক ব্যক্তি মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। প্রথমে তিনি ওই ব্যক্তিকে ডেকে তোলার চেষ্টা করেন, কিন্তু কোনও সাড়া না পেয়ে আশেপাশের ব্যবসায়ীদের খবর দেন। স্থানীয়রা সকলে মিলে ডাকাডাকির পর বুঝতে পারেন, মৃত্যু হয়েছে ব্যক্তির। এরপরই ইকো পার্ক থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করে।

আরও পড়ুন: মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল্লি পুলিশের

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। কীভাবে তিনি ওই দোকানে পৌঁছেছিলেন এবং তাঁর মৃত্যুর নেপথ্যে কোনও দুর্ঘটনা, অসুস্থতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত ব্যক্তির কপালে আঘাতের একটি চিহ্ন দেখা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পড়ে গিয়ে সেই আঘাত লাগতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের পরিচয় শনাক্ত করতে আশপাশের বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে, যাতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা যায়।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা