স্নাতকে পরীক্ষার ভার কলেজের হাতে তুলে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

এই প্রথম কলেজের হাতে পরীক্ষার ভার ছেড়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রথম সেমেস্টারের পরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিক্ষানীতির(National Education Policy) মেনে স্নাতকে(Graduation) চলতি শিক্ষাবর্ষে নয়া পরীক্ষা-বিধি চালু করতে হবে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলিকে। বাংলার(Bengal) বুকে থাকা বিশ্ববিদ্যালয়গুলিও সেক্ষেত্রে কোনও ছাড় পাবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়(Calcutta University) ইতিমধ্যে তার অধীনে থাকা দেড়শোরও বেশি কলেজের প্রথম সেমেস্টারের পড়ুয়াদের জন্য পরীক্ষা(Examination) সংক্রান্ত নয়া বিধির খসড়া তৈরিও করে ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে খবর, জাতীয় শিক্ষানীতির হাত ধরে এই প্রথম কলেজের হাতে পরীক্ষার ভার ছেড়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে সংশ্লিষ্ট কলেজই। হোম সেন্টারেই পরীক্ষা দেবেন পড়ুয়ারা। এমনকী নিজের কলেজের শিক্ষক-শিক্ষিকারাই খাতা দেখবেন। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া জেলার পাশাপাশি হুগলি জেলার শ্রীরামপুর মহকুমায় দেড়শোর বেশি কলেজে এই ভাবেই এবার থেকে পরীক্ষা হবে।  

জাতীয় শিক্ষানীতির হাত ধরে ৪ বছরের BA/BSC/BCOM’র Honours এবং তিন বছরের জেনারেল কোর্সের বদলে চালু হয়েছে Multi Disciplinary Course। তাতে মেজর ও মাইনর বিষয় এবং পেপারের পাশাপাশি Inter Disciplinary Courses-ও পড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের Board of Studies’র বিভিন্ন বিষয় ও পেপারের সিলেবাসের সঙ্গেই সিন্ডিকেট সদস্যদের সেই খসড়া পরীক্ষা বিধি ইতিমধ্যে বিলি করা হয়েছে। তাতেই পরীক্ষা পদ্ধতির একাংশ এই প্রথম বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে কলেজের হাতে ছাড়ার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, কলা, বাণিজ্য ও বিজ্ঞান শাখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেমেস্টারে Inter Disciplinary Courses’র জন্য ৭৫ নম্বর করে মোট ২২৫ নম্বর অথবা ৯ ক্রেডিটের ওপরে পরীক্ষা নেবে কলেজ। Inter Disciplinary Courses’র ক্ষেত্রে ৫০ নম্বরের Theory ও বাকি ২৫ নম্বরের Tutorial হবে। Tutorial ভাইভা বা প্রজেক্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তবে অনার্স ও পাশের বদলে মেজর ও মাইনর বিষয় এবং পেপারের পরীক্ষা বিশ্ববিদ্যালয় আগে যেমন নিত, তেমনই নেবে।   

নয়া শিক্ষানীতির ফলে কলেজে ৪ ও ৩ বছরের কোর্সে প্রচুর সাবজেক্ট ও পেপার বেড়েছে। এই পরিস্থিতিতে ছ’মাসে অন্তত ১৬ সপ্তাহ ক্লাস নিশ্চিত করতেই কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজের হাতে Inter Disciplinary Courses’র পরীক্ষার ভার ছাড়তে চায়। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের দাবি, পরীক্ষা সংক্রান্ত Examination Rules সিন্ডিকেটে পাশ করানো বাধ্যতামূলক। সে জন্যই উচ্চশিক্ষা দফতরের কাছে পাঁচ-ছ’বার সিন্ডিকেট বৈঠক ডাকার অনুমতি চাওয়া হয়েছে, তা এখনও মেলেনি। ফলে প্রথম সেমেস্টারের পরীক্ষা কবে হবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রথম সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার কথা।

সুশান্ত সিং রাজপুত মামলার তদন্তে এবার রাষ্ট্রপতি সম্মান পেলেন নূপুর প্রসাদ

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?