পিছল অনলাইনে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সময়, দেখে নিন কখন

অনলাইনে বেলা সাড়ে ১১টার পরিবর্তে বেলা ১২টা থেকে ফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল সংসদের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইনে ফল প্রকাশের সময় পিছিয়ে দেওয়া হল। বেলা সাড়ে ১১টার পরিবর্তে বেলা ১২টা থেকে ফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল সংসদের তরফে।

মাধ্যমিক ফল প্রকাশ হয়ে গিয়েছে চলতি মাসের ৩ তারিখে। আগামী ১০ জুন প্রকাশিত হবে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। ঘোষিত দিনেই ফল প্রকাশ হলেও অনলাইনে ফলাফল দেখার সময় পিছল। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। ফল প্রকাশের পর পড়ুয়ারা সংসদের ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবে। শুক্রবার ফল প্রকাশ হলেও মার্কশিটের হার্ড কপি ২০ জুন থেকে নিজেদের স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা।

শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এর পর পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে কোন কোন ওয়েবসাইটে তাও জানিয়ে দেওয়া হয়েছে সংসদের তরফে। http://wbresults.nic.in, www.exametc.com, www.results.sikksha-সহ মোট ১২ টি ওয়েবসাইটে পড়ুয়ারা নিজেদের ফলাফল জানতে পারবে। ওয়েবসাইটে ফল দেখার পাশাপাশি এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে পরীক্ষার্থীকে WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়া www.exametc.com-এ আগে থেকেই নিজের রোল নম্বর রেজিস্ট্রার করে রাখতে পারবে পড়ুয়ারা। সেক্ষেত্রে ফল প্রকাশ হওয়ার পরই এসএমএসের মাধ্যমে রেজাল্ট চলে আসবে মোবাইলে।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে