লক্ষ্মীবারে সাত সকালে SSC কার্যালয়ে বিক্ষোভ, সক্রিয় পুলিশ

সাত সকালে সল্টলেকের SSC’র কার্যালয় আচার্য সদনে বিক্ষোভ দেখালেন Upper Primary’র শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা। গেঞ্জি পড়ে থালা হাতে বিক্ষোভ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হকের চাকরির দাবিতে বিক্ষোভ। তাই সাত সকালে। কলকাতার(Kolkata) কান ঘেঁষে থাকা সল্টলেকের(Saltlake) School Service Commission বা SSC’র কার্যালয় আচার্য সদনে। বিক্ষোভ দেখালেন Upper Primary’র শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা। তাঁরা রীতিমত গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও করেন। তবে দ্রুত সেখানে পৌঁছায় বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা ও পুলিশ কর্মীরা। অত্যন্ত দ্রুততার সঙ্গে তাঁরা বিক্ষোভকারীদের ওই কার্যালয়ের সামনে থেকে রীতিমত চ্যাংদোলা করে সরিয়ে দেন। সেই সঙ্গে বেশ কয়েকজনকেই প্রিজন ভ্যানে তুলেও নেন তাঁরা। যদিও বিক্ষোভকারীরা জানিয়েছেন, ‘আমরা সারাদিন এখানে বসে থাকব। কমিশনের কোনও টালবাহানা আর শুনব না। আজকেই আমাদের প্যানেল দিতে হবে।’

আরও পড়ুন মমতার সরকারের তৎপরতায় উদ্ধার ৫৫ কোটির খাস জমি

বুধবার খাস কলকাতায় পার্কস্ট্রিট এলাকায় থাকা MLA Hostel’র সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন SLST চাকরিপ্রার্থীরা। এদিনের বিক্ষোভেও Upper Primary’র শিক্ষক পদের চাকরিপ্রার্থীদের সঙ্গে তাঁরা ছিলেন। বৃহস্পতিবার সাত সকালে তাঁরা আচার্য সদনের সামনে থালা হাতে গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। যদিও নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকে দেন। আর তারপরেই সেখানে জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েন তাঁরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।  বিক্ষোভকারীদের সরানোর প্রক্রিয়া শুরু করে। তখনই শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। যদিও দ্রুতচ্যাংদোলা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। টেনে হিঁচড়ে বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলাও হয়।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী