দু’সপ্তাহ পার করে সোমবার বিশ্ববিদ্যালয়ে এলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্রমবর্ধমান বিবিধ ঘটনায়। সপ্তাহ দুয়েক আগে এই বিশ্ববিদ্যালয়েই হেনস্থার শিকার হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শেষ পর্যন্ত সোমবার, ঘটনার দু সপ্তাহ কেটে যাওয়ার পর ক্যাম্পাসে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। এদিন সকাল ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের আসেন তিনি। এরপর একে একে বৈঠক সারেন সহ-উপাচার্জ, রেজিস্ট্রার-সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। সোমবার সাংবাদিকদেরও মুখোমুখি হয়েছিলেন ভাস্কর গুপ্ত।

১ মার্চ তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপারের সম্মেলনে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে ছাত্র বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর গাড়ির ধাক্কায় বিক্ষোভরত পড়ুয়াদের কয়েক জন আহত হন বলে অভিযোগ। রাতে আহত ছাত্রদের হাসপাতালে দেখতে গিয়ে উপাচার্য ভাস্কর গুপ্ত আবার ছাত্র বিক্ষোভের মুখে পড়েন। অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকদিন তাঁকে হাসপাতালেও থাকতে হয়। কিছুদিন আগে বাড়ি ফেরেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য। তারপর সোমবার বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি।

কর্মসমিতির বৈঠকের প্রসঙ্গে উপাচার্য বলেছেন, ‘অস্থায়ী উপাচার্যকে কর্মসমিতির বৈঠক ডাকতে গেলে সরকারের অনুমতি নিতে হয়। সরকারের কাছে আমরা এ নিয়ে আবেদন করব। অনুমতি এলে বৈঠকের দিন ঠিক করা হবে।’ ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরি হবে কী হবে না-এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা কর্মসমিতি নেবেন বলে জানিয়েছেন ভাস্কর গুপ্ত। ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা নির্বাচনের ব্যাপারে একাধিকবার চিঠি দিয়েছি। আমরা মনে করি নির্বাচন হওয়া উচিত।’

ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভের পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক নেতিবাচক কথা হাওয়ায় ভাসছে। সেসব কথাকে সমর্থন করেননি উপাচার্য। যাদবপুরের উৎকর্ষতা আবার ফিরে আসুক এটাই তিনি চান, দরাজ কণ্ঠে জানিয়েছেন ভাস্কর গুপ্ত।

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব