বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ, রায় হাইকোর্টের

বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপাচার্য নিয়োগ বৈধ বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। এদিন আদালত নির্দেশ দিয়েছে, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ। তিনি যে অস্থায়ী উপাচার্যদের নিয়োগ করেছেন, রাজ্যকে তাঁদের বেতন এবং অন্যান্য সুযোগসুবিধা দিতে হবে।

উল্লেখ্য রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব অম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়।

রাজ্যপালের উপাচার্য নিয়োগে সম্মতি ছিল না রাজ্য শিক্ষা দফতরের। রাজ্যের তরফে দাবি করা হয়, রাজ্যপাল রাজ্যের সঙ্গে পরামর্শ না করেই উপাচার্যদের নিয়োগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে গত ৫ জুন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অধ্যাপক। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি শেষে বুধবার রায় দেয় আদালত।

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ