এসএসকেএম হাসপাতালে জখম এসি’কে দেখতে পৌঁছলেন বিনীত গোয়েল

বিজেপির নবান্ন অভিযানে জখম এসিপিকে দেখতে এসএসএসকেএম হাসপাতালে পৌঁছলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নবান্ন অভিযানে জখম এসিপিকে দেখতে এসএসএসকেএম হাসপাতালে পৌঁছলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শনিবার বিকালে তিনি আহত অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যান।

গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে মহাত্মা গান্ধী রোডের কাছে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে বিজেপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ ওঠে। তাঁর ওপর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ। ওই ঘটনায় পুলিশ আধিকারিক দেবজিৎ চট্টোপাধ্যায়ের একটি হাত ভেঙে যায়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত মঙ্গলবার ওই ঘটনার পর বুধবারই এসএসকেএম হাসপাতালে আহত দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর শনিবার হাসপাতালে আহত পুলিশ আধিকারিককে দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। উল্লেখ্য কলকাতার পুলিশ কমিশনার ডেঙ্গু আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে সদ্য ছাড়া পেয়েছেন তিনি। আর ছাড়া পাওয়ার পরই আহত অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দেখতে এসএসকেএমে ছুটে এলেন।

গত বুধবার এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার পর বিজেপিকে বেঁধেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘নবান্ন অভিযানের নাম করে বিজেপি হিংস্রতা, বর্বরতা, নোংরামি করেছে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘কাল যেভাবে বিজেপি তাণ্ডব চালিয়েছে এবং পুলিশ শান্তভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, তাতে পুলিশকে কুর্নিশ জানাই । একজন নিরস্ত্র পুলিশ অফিসারকে কীভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, তা গোটা দেশের মানুষ দেখেছে। আমি দেবজিৎবাবুকে বলেছি, আমি গতকাল আপনার জায়গায় থাকলে সোজা কপালে শ্যুট করে দিতাম । কিন্তু আপনাদের মতো পুলিশ অফিসার এখনও আছে বলে রাজ্যের আইন-শৃঙ্খলা আগের তুলনায় অনেক ভালো হয়েছে।’

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা