‘বিজেপি বঙ্গ ভঙ্গের কথা বলে, কিন্তু বিধানসভায় উল্টো ভূমিকা’, বিস্ফোরক বিষ্ণু

রাজ্য বিধানসভার অলিন্দে সোমবার বিষ্ণুপ্রসাদ শর্মা সাংবাদিকদের কাছে বিস্ফোরক দাবি করেন যা বঙ্গ বিজেপির মুখ পোড়াবার জন্য যথেষ্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে এদিন অর্থাৎ সোমবার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব(Motion Against Bengal Partition) আনা হয়েছে। সেই প্রস্তাবের ওপর আলোচনার সময় তাতে অংশ নিতে চান কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা(Vishnu Prasad Sharma)। কিন্তু বিজেপির(BJP) তরফে তাঁকে সেই অনুমতি দেওয়া হয়নি। আর তার জেরেই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিষ্ণু। এরপর বিধানসভার অলিন্দে তিনি সাংবাদিকদের কাছে বিস্ফোরক দাবি করেন যা বঙ্গ বিজেপির মুখ পোড়াবার জন্য যথেষ্ট। তিনি জানিয়েছেন, ‘আমাকে বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব সংক্রান্ত বিষয়ে বলতে দেওয়া হয়নি। তৃণমূলের বিধায়কেরা নিজেদের বক্তব্য তুলে ধরছে, অথচ আমার নিজের দল আমাকে বলতে দিল না। যারা কোনওদিন বিধানসভায় আসে না তাঁদের নিয়ে এসে ভাষণ দেওয়াচ্ছে আজকে। কিন্তু আমি ওদের বিরুদ্ধে বলব বলে বলতে দেওয়া হয়নি। সব সময় বিজেপি বঙ্গভঙের কথা বলে, কিন্তু বিধানসভায় উল্টো কথা বলে। বিজেপি ভুল বোঝাচ্ছে মানুষকে। ২০২১-এ একেবারে মিথ্যে বুঝিয়ে আমাকে বিজেপিতে আনা হয়েছিল। বিজেপির বিরুদ্ধে বই লিখছি, কিন্তু বিজেপি ছাড়ব না। দলে থেকে লড়াই করব।’ 

আরও পড়ুন রাজ্য বিধানসভায় পেশ হল বাংলভাগের প্রচেষ্টার বিরুদ্ধে প্রস্তাব

এদিন রাজ্য বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নাম না করে তিনি আক্রমণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। প্রস্তাব নিয়ে বিজেপির তরফে প্রথম বক্তব্য রাখেন তপনের বিধায়ক বুধিরাই টুডু। বিধানসভায় তিনি জানান, সুকান্তের মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। সুকান্ত বাংলা ভাগের কথা বলেননি বলেও দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলার এই বিধায়ক। শাসকদলের তরফে দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাংলা ভাগে উস্কানি দেওয়ার জন্য তিনি বিজেপিকে আক্রমণ করেন। বিজেপি বাংলা ভাগে প্ররোচনা দিচ্ছে, এমনটা দাবি করে বেশ কয়েকটি উদাহরণও তুলে ধরেন তিনি। উত্তরবঙ্গের বালুরঘাট কেন্দ্র থেকে দ্বিতীয় বারের জন্য জিতে উত্তর-পূর্ব উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত। সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পগুলিকে উত্তর-পূর্ব ভারতের প্রকল্পগুলির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি। যা থেকেই নতুন করে বাংলা ভাগ সংক্রান্ত বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন সোম সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ১৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে

এই সময় উদয়ন গুহ বিষ্ণুপ্রসাদ শর্মার নাম না করেই তাঁকে গোর্খ্যাল্যান্ড নিয়ে অবস্থান ব্যাখ্যা করতে বলেন। কেননা বিষ্ণু প্রকাশ্যেই সুকান্তের মন্তব্যের বিরোধিতা করেছিলেন। উদয়নের সেই বক্তব্যের জেরেই এদিন বাংলা ভাগের বিরুদ্ধে আনা প্রস্তাবের ওপর আলোচনায় যোগ দিতে চান। কিন্তু বাংলা ভাগ নিয়ে তাঁকে কিছু বলার অনুমতি দেয়নি বিজেপি পরিষদীয় দল। এরপরেই রাজ্য বিধানসভার অধিবশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিষ্ণু। শাসকদলের বিরুদ্ধেও তাঁকে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিষ্ণু। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্লেখ্য, এবারে লোকসভা নির্বাচনের আগে থেকেই দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার সঙ্গে বিবাদ বাঁধে বিষ্ণুর। সেই সময় ফের রাজুর প্রার্থী হওয়ার বিরুদ্ধে সোচ্চার হন বিষ্ণু। এমনকি তিনি এটাও জানিয়েছিলেন রাজ্য বিস্তাকে ফের বিজেপির তরফে দার্জিলিং থেকে প্রার্থী করা হলে তিনি নিজে নির্দল প্রার্থী হিসাবে ভোট লড়াই করবেন। সেই দাবিকে বাস্তব রূপ দিয়ে তিনি রাজ্যর বিরুদ্ধে ভোটেও দাঁড়ান। কিন্তু রাজ্য এবারেও জিতে যান ভোটে। আর তারপর থেকেই বঙ্গ বিজেপিতে একঘরে হয়ে যান বিষ্ণু।

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়