পানিহাটি পুরসভায় বাড়িতে বাড়িতে বসছে জলের Flow Meter

পানিহাটিতে শুরু হল বাড়ি বাড়ি Flow Meter বসানোর কাজ। কয়েকটি ওয়ার্ডে এই কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে সব বাড়িতেই বসানো হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জলের অপচয় বন্ধ করতে এবং কত জল খরচ হচ্ছে, সেই হিসেব রাখতে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর(Barracpur) মহকুমার পানিহাটি(Panihati) পুরসভায় শুরু হল বাড়ি বাড়ি Flow Meter বসানোর কাজ। কয়েকটি ওয়ার্ডে এই কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে সব বাড়িতেই জলের Flow Meter বসানো হয়ে যাবে। এখনও পর্যাপ্ত পরিস্রুত জলের ব্যবস্থা করতে পারেনি পানিহাটি পুরসভা। গরম পড়়লেই জল সঙ্কটে ভোগেন পুরসভার বাসিন্দারা। এবারও বেশ কয়েকটি ওয়ার্ডে জলের সমস্যা তীব্র হয়েছিল। পানীয় জলের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন।

পানিহাটি পুরসভা এলাকায় প্রায় ৫ লক্ষ মানুষের বসবাস। বাড়ির সংখ্যা প্রায় ৭৫ হাজার। জলের সংযোগের সংখ্যা ১ লক্ষের বেশি। এই পুরসভা এলাকায় বেশ কয়েক বছর আগেই গঙ্গার জল পরিশোধন করে বাড়ি বাড়ি সরবরাহ করার ব্যবস্থা করাহয়। কিন্তু, চাহিদার তুলনায় তা খুব কম। ফলে, পুরসভার একাধিক ওয়ার্ডে পানীয় জলের সঙ্কট রয়েছে। তাই এবার পুরসভার পক্ষ থেকে সমস্ত বাড়িতে Flow Meter বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আম্রুত-২ প্রকল্পের মাধ্যমে সেই কাজ করা হচ্ছে। কাজটি করছে KMDA। পানিহাটির মতো অন্য সব পুরসভাতেও এই Flow Meter বসানো হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে পানিহাটি পুরসভাতেই সেই কাজ করা হচ্ছে সবার আগে।

পানিহাটি পুরসভার আধিকারিকেরা জানিয়েছেন, শহরের অনেকেই জল অপচয় করেন। সে জন্য অন্যরা পানীয় জল থেকে বঞ্চিত হন। এতদিন এসব ধরার কোনও ব্যবস্থা ছিল না। Flow Meter বসলে সেটা ধরা যাবে। পুরসভার জল বিভাগের চেয়ারম্যান পরিষদের সদস্য তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, Flow Meter বসানোর ফলে বিভিন্ন ওয়ার্ডের চাহিদা বুঝে সেখানে পানীয় জল সরবরাহ করা যাবে। এতে জলের অপচয় বন্ধ করা যাবে। তবে মিটার বসানোর জন্য পুরবাসীর কোনও খরচ হবে না। ইতিমধ্যে ৪টি ওয়ার্ডে এই প্রকল্পের কাজ শুরু করা হ্যেছে। ধীরে ধীরে বাকি ওয়ার্ডগুলিতে করা হবে। এর সঙ্গে সোদপুরের ঠাকুর কর্ণারে নতুন ট্রিটমেন্ট প্লান্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটি হয়ে গেলে পানিহাটির মানুষের জলের আর সমস্যা থাকবে না।  

আরজি কর মামলায় হাইকোর্টের কড়া ডেডলাইন, CBI-এর রিপোর্টে কী জানানো হল?

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের